মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

নিউজিল্যান্ডের দুঃস্বপ্নের সফর শেষে দেশে মাহমুদউল্লাহ, মুশফিকরা

ভয়েস নিউজ ডেস্ক:

সৌন্দর্যের কথা বললে গোটা নিউ জিল্যান্ড-ই যেন স্বর্গ। মনোমুগ্ধকর ফটোজেনিক প্রকৃতি যেন অপার্থিব সৌন্দর্যের আধার। ভ্রমণপিপাসু মানুষের কাছে নিউ জিল্যান্ড যেন একটি স্বপ্নের নাম। তবে স্বপ্নের মতো এই দেশে মাঠের ক্রিকেটে বাংলাদেশের জন্য বরাবরই দুঃস্বপ্নের।

কারণ সেখানে এখনও স্বাগতিকদের বিপক্ষে কোনো ম্যাচ জেতেনি বাংলাদেশ। জয়হীন আরেকটি সফর শেষ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিউ জিল্যান্ড থেকে দেশে ফিরেছে। রোববার সকাল ১০টা ৪০ মিনিটে জাতীয় দলকে বহনকারী বিমান হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

ক্রিকেটারদের ১৮ জন ফিরলেও কোচিং স্টাফের সবাই আজ ফেরেননি। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো নিউ জিল্যান্ডে ছুটি কাটাবেন। ফিল্ডিং কোচ রায়ান কুক দক্ষিণ আফ্রিকায় ফিরেছেন পরিবারের কাছে। কোচিং ও সাপোর্ট স্টাফের বাকি সদস্যরা ফিরেছেন দলের সঙ্গে।

বাংলাদেশ দলের নিউ জিল্যান্ড সফর মানেই বিভীষিকাময় অধ্যায়। টানা ম্যাচ হার, হারার আগেই হেরে যাওয়া, হতশ্রী পারফরম্যান্স ও দূর্বল মানসিকতা; সব ফুটে উঠে মাঠের ক্রিকেটে। নিউ জিল্যান্ডে এখন পর্যন্ত স্বাগতিকদের বিপক্ষে ৩২টি ম্যাচ খেলছে বাংলাদেশ। কোনো ম্যাচেই প্রতিদ্বন্দ্বীতা নেই। অসহায় আত্মসমর্পণে বাংলাদেশ ম্যাচ হেরেছে ৩২টি। চলতি সফরের আগে ব্যবধান ছিল ২৬-০। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়ে এখন ব্যবধান ৩২-০।

ব্যাটি-বোলিং যেমনতেমন হলেও এবারের সফরে বাংলাদেশের ফিল্ডিং ছিল হতশ্রী। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ম্যাচ হেরেছিল ৪ ক্যাচ ছেড়ে। শেষ টি-টোয়েন্টিতেও ক্যাচ মিস হয়েছে ৪টি। ফিল্ডিং নিয়ে বরাবরই গর্ব বাংলাদেশ শিবিরের। কিন্তু নিউ জিল্যান্ডের সবুজ গালিচায় ফিল্ডিংয়ে ছিল না প্রাণ।

মাঠের ক্রিকেটে দীর্ঘদিন ধরেই ভালো ফল নেই বাংলাদেশের। ১২ এপ্রিল শ্রীলঙ্কায় দুই টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। দ্বীপরাষ্ট্রে বাংলাদেশ ভালো করতে পারে কিনা সেটাই দেখার।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION