সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ান সম্মেলনে চাপ সৃষ্টি করবে পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০ রাষ্ট্রের জোট আসিয়ান মিয়ানমারের ওপর রোহিঙ্গা সংকট সমাধানে চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ২৪ এপ্রিল ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ওই সম্মেলনে মিয়ানমারের জান্তা প্রধানের অংশ নেওয়ার কথা রয়েছে।

এ ব্যাপারে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনবিসিকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে সেনা অভিযানের মুখে পালিয়ে এসে বাংলাদেশের অস্থায়ী ক্যাম্পগুলোতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আসিয়ানভুক্ত দেশগুলো মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করবে বলে তিনি আশা করছেন।

তিনি আরও বলেন, ১১ লাখেরও বেশি মিয়ানমারের নাগরিক আশ্রিত রয়েছে। বাংলাদেশের প্রধান উদ্দেশ্য হলো, তাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেনা বাহিনীর নির্যাতন শুরু হলে তারা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে। তারা প্রাথমিকভাবে কক্সবাজার জেলায় স্থাপিত অস্থায়ী ক্যাম্পগুলোতে আশ্রয় নেয়। তাদের মধ্য থেকে কয়েকদফায় প্রায় পাঁচ হাজার জনকে দুর্গম ভাসানচরে স্থানান্তর করেছে বাংলাদেশ সরকার।

এর বাইরেও, বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনের ব্যাপারে উদ্যোগ নেওয়া হলেও মিয়ানমারের সদিচ্ছার অভাবে তা আলোর মুখ দেখেনি।

এদিকে, জাতিসংঘের মানবাধিকার কমিশন রাখাইনের ওই ঘটনাকে জাতিগত নিধনযজ্ঞের ‘পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ বলে আখ্যা দিয়েছে। রাখাইনের সহিংসতাকে জাতিগত নিধন আখ্যা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রও; তুমুল সমালোচনা করছে যুক্তরাজ্য, কানাডা, কুয়েত, ইউরোপীয় ইউনিয়নসহ পুরো বিশ্ব।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION