সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

টেকনাফে রোহিঙ্গা ডাকাতের গুলিতে যুবক নিহত

গুলিতে নিহত ব্যক্তি ও আহত ব্যক্তি।

বিশেষ প্রতিবেদক:

টেকনাফে রোহিঙ্গা ডাকাতের গুলিতে মোহাম্মদ হোসেন (৩২) নামের এক স্থানীয় যুবক নিহত হয়েছে। এসময় মো: আয়াছ নামে আরো এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের ন্যাচার পার্ক সংলগ্ন উত্তর দমদমিয়ায় এ ঘটনাটি ঘটে।

নিহত যুবক টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকার বাচ্চুর ছেলে। গুলিবিদ্ধ হয়ে আহত অপর রোহিঙ্গা যুবক (জাদিমুরা- নং ২৭) রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নজিবুল্লাহর ছেলে মুহাম্মদ আয়াছ (১৯)।

সত্যতা নিশ্চিত করে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত কক্সবাজার ১৬ নম্বর  ‘এপিবিএন’র অধিনায়ক (এএসপি) মো তারিকুল ইসলাম জানান, রোহিঙ্গা ডাকাত কর্তৃক অপহরণের  প্রতিবাদ করায় এলোপাতাড়ি গুলি করলে রোহিঙ্গা মুজিবুল্লাহ ছেলে আয়াজ (১৯) ও জাদিমুরা বাচ্চুর ছেলে মোহাম্মদ হোসেন (৩২) গুলিবিদ্ধ হয়ে গুরতর আহত হয়। আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। পরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ স্থানীয় যুবক মোহাম্মদ হোসেন মারা যান। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এব্যাপারে ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION