সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

উখিয়ার কুতুপালং ক্যাম্পে স্বামী স্ত্রী সহ তিন জনের মৃতদেহ উদ্ধার 

বিশেষ প্রতিবেদক:
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ এপ্রিল)  সন্ধ্যা ৬ টার দিকে উখিয়ার কুতুপালং শরনার্থী শিবিরে এ ঘটনা ঘটে।
নিহত তিনজনের দুইজন স্বামী-স্ত্রী ও অপরজন শ্যালিকা বলে জানা গেছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
নিহত তিন রোহিঙ্গারা হচ্ছে, কুতুপালং মেগা ক্যাম্পের ২/ইষ্ট ক্যাম্পের ডি – ৭ ব্লকের আলী হোসেনের ছেলে নুরুল ইসলাম (৩২) তার স্ত্রী আবদুল হাইয়ের মেয়ে মরিয়ম বেগম (২৬) ও শ্যালিকা হালিমা খাতুন (২২)।
স্থানীয় রোহিঙ্গারা জানিয়েছেন,  বেশ কিছুদিন ধরে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছে। তাদের সংসারে ৩ টি শিশুও রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদের ব্যাপারে স্থানীয়ভাবে বেশ কয়েকবার বৈঠক হয়েছে।
কুতুপালং উক্ত ক্যাম্পের ইনচার্জ এর দায়িত্বে থাকা উপ-সচিব মোঃ রাশেদুল ইসলাম খুনের ঘটনা নিশ্চিত করেন। তিনি বলেন, পারিবারিক কলহের জের ধরে স্বামী,স্ত্রী ও শ্যালিকাসহ তিনজন খুন হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সন্জুর মোর্শেদ জানান শরনার্থী শিবিরে তিন খুনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্হলে গিয়ে পুলিশ তিন জনের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক ভাবে পারিবারিক কলহের জেরে এই খুনের ঘটনা ঘটেছে বলে  জানা গেলেও বিস্তারিত তদন্তের পর নেপথ্যে কোন বিষয় থাকলে জানা যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে টেকনাফের ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কাছে দমদমিয়া ন্যাচার পার্ক এলাকায় রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়। গুলিবিদ্ধ হয় অপর এক রোহিঙ্গা যুবক।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION