রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ইফতারিতে পিজা তৈরী করবে যেভাবে

লাইফস্টাইল ডেস্ক:

ইফতারে একটা স্পেশাল কিছু রাখতেই হয়। কি ভাবছেন, পিজা আনাবেন আজকের ইফতারের জন্য? অনলাইনে অর্ডার দিয়ে পিজা ঘরে আসতে যে সময় লাগবে, চাইলে এই সময়ে পিজা তো নিজেই তৈরি করে নেওয়া যায়।

যেভাবে করবেন

প্রথমে ডো: ময়দা-৩ কাপ, হালকা গরম পানি-দেড় কাপ, ইস্ট-২ টেবিল চামচ, ২ টেবিল চামচ-অলিভ ওয়েল, চিনি-১ টেবিল চামচ, লবণ-১ চা চামচ।

ডো তৈরি: ওপরের সব উপকরণ একটি বড় পাত্রে নিয়ে মিক্সারে ৫ মিনিট মিক্স করুন। ইলেকট্রিক মিক্সার না থাকলে একটু বেশি সময় নিয়ে হাতে খুব ভাল করে মেখে নিতে হবে। এবার ডো ৩০ মিনিট ঢেকে রাখুন।

পিজার উপকরণ
মুরগির বুকের মাংস কিমা ১ কাপ অথবা সসেস ৪ পিস, পেঁয়াজ কাটা ২টি, চিজগ্রেট ১ কাপ, টমেটো সস ৬ টেবিল চামচ, অরিগেনো ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, ক্যাপসিকাম ১ টি, টমেটো ১টি ।

হাত দিয়ে ডো-এর আকার ঠিক করে ছোট ছোট প্যানে ডো রেখে প্রথমে সস দিয়ে একে একে সব উপকরণ সাজিয়ে দিন। এবার গ্রেট করা চিজ ওপরে ছড়িয়ে দিয়ে প্রিহিটেড ওভেনে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ১০ মিনিট বেক করুন।

গরম গরম পরিবেশন করুন দারুণ মজার ঘরে তৈরি পিজা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION