বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিল গেটসের প্রেমকাহিনী, ‘মেলিন্ডার অনেক বয়ফ্রেন্ড’

ভয়েস নিউজ ডেস্ক:
বিয়ের আগেও অন্য মেয়ের প্রেমে পড়েছিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। স্ত্রী মেলিন্ডা গেটসের সঙ্গে সাক্ষাত ও বিয়ের পূর্ববর্তী সময়ের মধ্যে মাইক্রোসফটের আরেক নির্বাহী স্টেফানি রিচেলের সঙ্গে তার ৭ মাসের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। এ সময়ে তাকে প্রচুর রোমান্টিক ইমেইল পাঠিয়েছেন বিল গেটস। যুক্তরাষ্ট্রে লং উইকএন্ড বলে পরিচিত ছুটিতে তাকে নিয়ে ছুটে গিয়েছেন লন্ডনে। সেখানে হোটেলে অবস্থান করেছেন দু’জনে। ঘুরে বেরিয়েছেন সমুদ্র সৈকতে। কখনোবা তারা ছুটে গেছেন নিষিদ্ধ পল্লীতে। ১৯৮৭ সাল নাগাদ অ্যান উইনব্লাড নামে এক পুঁজিবাদী নারীর সঙ্গেও সম্পর্ক ছিল বিল গেটসের।
মেলিন্ডা অ্যান ফ্রেঞ্চকে বিয়ের আগে তার কাছ থেকে সম্মতি নিয়েছিলেন বিল গেটস। তার আগে তারা চুটিয়ে প্রেম করেছেন। সমুদ্রের পাড়ে বসে বলেছেন প্রেমের গল্পগাঁথা। এসব কথা এখন পুরনো। নতুন করে কি ঘটলো বিল গেটস-মেলিন্ডা গেটসের মধ্যে, যার জন্য ৭ বছরের চুটিয়ে প্রেম, তারপর বিয়ে, ২৭ বছরের দাম্পত্য জীবন- সব মিলিয়ে ৩৪ বছরের প্রেমের এক ঝড়ো ইনিংস খেলার পর দু’জন দু’মেরুতে অবস্থানের সিদ্ধান্ত নিলেন! এ প্রশ্ন এখন বিলিয়ন ডলারের। এর মধ্যে কিছু কিছু বিষয়ে দু’জনেই ইঙ্গিত দেয়ার চেষ্টা করেছেন।

মেলিন্ডা বলেছেন, দিনের মধ্যে ১৬ ঘন্টা কাজ নিয়ে ব্যস্ত থাকেন বিল গেটস। পরিবারের দিকে তার মন নেই। অনেকবার এ নিয়ে তাদের মধ্যে ঝগড়াও হয়েছে। অন্যদিকে মেলিন্ডা সম্পর্কে বিল গেটস বলেছেন, তার তো অনেক বয়ফ্রেন্ড আছে। আর আমার আছে মাইক্রোসফট। এসব নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে তাদের সম্পর্কে ঝড় চলছিল। সেই ঝড়কে কাটিয়ে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন তারা। দাবি করা হয় যে, তাদের বৈবাহিক সম্পর্ক বেশ কয়েকবার ভেঙেই পড়েছিল।

সূত্র:মানবজমিন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION