সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

১৮ মে রোহিঙ্গাদের ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান’ ঘোষণা

ভয়েস নিউজ ডেস্ক:

রোহিঙ্গাদের ত্রাণ সহায়তার জন্য জাতিসংঘের জয়েন্ট রেসপন্স প্ল্যান আগামী ১৮ মে ঘোষণা করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে দীর্ঘ আলোচনার পর জাতিসংঘ এই পরিকল্পনা চূড়ান্ত করেছে।

শুক্রবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতবারের মতো এবারও ৯০ কোটি ডলারের বেশি সহায়তার জন্য দাতাদেশগুলোর প্রতি আহ্বান জানানো হবে। রোহিঙ্গাদের সহায়তার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের আলোচনা হয়েছে।

এতে আরও বলা হয়, মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন যে, আগামী ১৮ মে যৌথ রেসপন্স পরিকল্পনায় যুক্তরাষ্ট্র বরাবরের মতো এবারও বড় ধরনের অবদান রাখবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গাদের ওপর গণহত্যা-নির্যাতনের যে তদন্ত চলছে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ সহযোগিতা করবে বাংলাদেশ। আগামী বছর এক লাখ ২৫ হাজার শরণার্থীকে গ্রহণ করার বিষয়ে বাইডেন প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি রাষ্ট্রদূতকে বাস্তুচ্যূত রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে তার দেশে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন।

উল্লেখ্য, ২০১৭ সালে দলে দলে রোহিঙ্গারা প্রাণের ভয়ে বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION