মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

 বোল্ট ইংল্যান্ডে খেলতে পারবেন না টেস্ট সিরিজ

খেলাধুল‍া ডেস্ক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত হওয়ার পর বিদেশী ক্রিকেটাররা দেশে ফিরছেন। নিউ জিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট শনিবার অকল্যান্ডে পৌঁছেছেন। ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষে এক সপ্তাহ পরিবারের সঙ্গে কাটাবেন তিনি। এজন্য ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট মিস করবেন বাঁহাতি পেসার। নিশ্চিত করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট।

তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দেখা যাবে দ্যুতিময় এ পেসারকে। শুক্রবার দিল্লি থেকে বিশেষ বিমানে বোল্ট ও স্থানীয় ট্রেনার ক্রিস ডোনাল্ডসন রওণা হন। শনিবার অ্যাকল্যান্ডে পা রাখেন তারা। আগামী ২২ মে পর্যন্ত তারা আইসোলেশনে থাকবেন। এরপর মাউন্ট ম্যাঙ্গানিউতে বোল্ট এক সপ্তাহ পরিবারের সঙ্গে কাটাবেন। জুনের প্রথম সপ্তাহে যোগ দেবেন ইংল্যান্ডে। তার সঙ্গে ইংল্যান্ডে যাবেন কেন উইলিয়ামসন, কাইল জেমিসন, মিচেল স্ট্যানার ও ফিজিও টম সিমসেক।

২ জুন লর্ডসে শুরু হবে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের প্রথম টেস্ট। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে আগামী ১৬ ও ১৭ মে ইংল্যান্ডে যাবে নিউ জিল্যান্ড ক্রিকেট দল।

নিউ জিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, ‘আমরা ট্রেন্ট বোল্টকে সার্বিক সহায়তা করছি। পরিবারের সঙ্গে তার সময় কাটানো জরুরী। যুক্তরাজ্যে উড়াল দেওয়ার আগে ও পরে তার কোয়ারেন্টাইনে থাকতে হবে। এজন্য টেস্ট সিরিজে খেলা হবে না। তবে আমরা তাকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাবো।’ সূত্র: রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION