মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

বার্সা কোচ আর ভুল করতে চান না

খেলাধুলা ডেস্ক:

সবশেষ তিন ম্যাচে জয় কেবল একটি, বাকি দুটিতে হারাতে হয়েছে পয়েন্ট। শিরোপা ভাগ্য ছুটে গেছে হাত থেকে। তবে আশা হারাচ্ছেন না বার্সেলোনা কোচ রোনাল্ড কুমান। তার কণ্ঠে লা লিগায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয়। বললেন, বাকি তিন ম্যাচে আর কোনো ভুল করতে চান না তারা।

ঘরের মাঠে গত শনিবার আতলেতিকো মাদ্রিদের সঙ্গে গোলশূন্য ড্র করা বার্সেলোনা এখন ৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে। শীর্ষে থাকা আতলেতিকোর চেয়ে তারা পিছিয়ে ২ পয়েন্টে। রোববার সেভিয়ার বিপক্ষে ২-২ ড্র করা রিয়াল মাদ্রিদ বার্সেলোনার সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে দুইয়ে আছে।

নিজেদের পরের ম্যাচে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত দুইটায় লেভান্তের মাঠে খেলবে বার্সেলোনা। এই ম্যাচ জিতলে অন্তত ২৪ ঘণ্টার জন্য শীর্ষে উঠবে কাতালান দলটি। পর দিন একই সময়ে শীর্ষে ফেরার অভিযানে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ঘরের মাঠে নামবে আতলেতিকো। তাই শিরোপা পুনরুদ্ধারে লিওনেল মেসিদের বাকি ম্যাচগুলো শুধু জিতলেই হবে না, প্রার্থনা করতে হবে রিয়াল ও আতলেতিকোর পয়েন্ট হারানোরও।

বাস্তবতা ভালোমতোই বুঝতে পারছেন কুমান। লেভান্তে ম্যাচের আগের দিন সোমবার সংবাদ সম্মেলনে এসে খেলোয়াড়দের সামনের ম্যাচগুলোয় আর ভুল না করার তাগিদ দিলেন এই ডাচ কোচ।
“লা লিগা জিততে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লড়াই করে যাব। শিরোপা ভাগ্য এখন আমাদের হাতে নেই। কিন্তু আমরা আর কোনো ভুল করতে পারি না।”

২০০২-০৩ মৌসুমের পর এবার ঘরের মাঠে সবচেয়ে কম পয়েন্ট পেয়েছে বার্সেলোনা। এর পেছনে স্টেডিয়ামে সমর্থকদের পাশে না পাওয়াকেও অন্যতম কারণ হিসেবে দেখছেন কুমান।

“গ্যালারিতে সমর্থকদের অনুপস্থিতিরও একটা প্রভাব আছে। এ কারণেই দলগুলো ঘরের মাঠে অনেক পয়েন্ট হারিয়েছে। (ঠাসা সূচিতে) এত ম্যাচ খেলাও স্বাভাবিক নয়। শেষ পর্যন্ত শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী দল শিরোপা জিতবে।”

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION