বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ভারতে দৈনিক মৃত্যু ৪০০০ উপরে

আন্তর্জাতিক ডেস্ক:

অনেক দিন পর ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখের নিচে নামল। তবে দৈনিক মৃত্যু কিন্তু কমেনি। সোমবারও তা রয়েছে ৪ হাজারের ওপরেই।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ৮১ হাজার ৩৮৬ জন।

এ নিয়ে মোট আক্রান্ত হলেন ২ কোটি ৪৯ লাখ ৬৫ হাজার ৪৬৩ জন।
আনন্দবাজার জানায়, ভারতে ২১ এপ্রিল শেষবার দৈনিক সংক্রমণ ছিল ৩ লাখের কম। তার পর থেকে বাড়তে বাড়তে ৪ লাখ পেরিয়েছিল দৈনিক সংক্রমণ। গত এক সপ্তাহ ধরে কমে তা অবশেষে নামল ৩ লাখের নিচে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১০৬ জনের। এ নিয়ে করোনা মোট প্রাণহানি ২ লাখ ৭৪ হাজার ৩৯০ জনে দাঁড়িয়েছে।

ভারতে টিকাদান কর্মসূচি চললেও তা অনেকটাই ধীর। গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন মাত্র ৭ লাখ ৬ হাজার ২৯৬ জন। এখন পর্যন্ত দেশে মোট টিকা দেওয়া হয়েছে ১৮ কোটিরও বেশি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION