শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

ঘূর্ণিঝড় তকতে’র আঘাতে বিধ্বস্ত ভারতের গুজরাট উপকূল

আন্তর্জাতিক ডেস্ক:

অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘তকতে’র আঘাতে রীতিমতো বিধ্বস্ত ভারতের গুজরাট উপকূল। তবে এই রাজ্যে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।সোমবার রাত সাড়ে ৮টার দিকে গুজরাট উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘তকতে’। দুর্বল হওয়ার আগ পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা এটি তাণ্ডব চালায়।

ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলীয় এলাকার প্রায় দেড় লাখ লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছিল। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল।

আবহাওয়া অফিসের বরাত দিয়ে এনডিটিভি জানায়, উপকূলে আঘাত হানার সময় ‘তকতে’র গতিবেগ ছিল ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার যা ঝোড়ো বাতাসের আকারে ১৯০ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল।

এর আগে মহারাষ্ট্রের উপকূল ঘেঁষে ঘূর্ণিঝড়টি অগ্রসর হওয়ার সময় ওই রাজ্যে ছয়জন নিহত হন। আহত হন আরও নয়জন। মুম্বাইয়ে ১১৪ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যায়।

আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তকতে’র প্রভাবে রবিবার কর্নাটক, কেরালা ও গোয়া রাজ্যের ওপর দিয়ে প্রবল ঝোড়ো বাতাস বয়ে যায়, ভারী বৃষ্টি হয় ও জোয়ারের সময় সাগরে প্রবল ঢেউ দেখা দেয়।ভারতের পশ্চিম উপকূলীয় এই রাজ্যগুলোতে ঘরবাড়ি, রাস্তা ও বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়। কর্নাটক রাজ্যে আটজনের মৃত্যু হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION