মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

বার্সায় যেতে আগুয়েরোর সম্মতি

খেলাধুলা ডেস্ক:

দুই বছরের চুক্তিতে বার্সেলোনায় যেতে সম্মতি দিয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। চলতি মৌসুমের জুনে সিটিজেনসদের সঙ্গে চুক্তি শেষ হবে আগুয়েরোর।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। সিটি থেকে কম বেতনে ন্যু ক্যাম্পে যাবেন আগুয়েরো। তবে যদি বার্সা চ্যাম্পিয়নস লিগ জেতে তাহলে বাড়তি বোনাস পাবেন।

৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার ইনজুরির কারণে চলতি মৌসুমে বেশিরভাগ সময় কাটিয়েছেন ডাগআউটে। ১৮ ম্যাচ খেলে দিয়েছেন ৪ গোল।

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলার আগে তিনি স্পেনে ছিলেন। খেলেছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে। ২০১১ সালে সিটিতে যোগ দেন এই আর্জেন্টাইন।

সিটির হয়ে ৩৮৮ ম্যাচে আগুয়েরো ২৫৮ গোল করেন। সিটির হয়ে কোন ফুটবলারের এটা সর্বোচ্চ গোল।

এভারটনের বিপক্ষে ম্যাচে অথবা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আগুয়েরোকে শ্রদ্ধা জানাতে পারে সিটি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION