মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

গুডবাই জানানোর সিদ্ধান্ত নিয়েছেন জিদান

জিদান, ফাইল ছবি।

খেলাধুলা ডেস্ক:

জ্বল্পনা ছিল তাকে নিয়ে। সবাই ধারণাও করছিলো, মৌসুম শেষেই রিয়াল মাদ্রিদকে বিদায় জানিয়ে দেবেন জিনেদিন জিদান। অবশেষে সে জ্বল্পনাই সত্যি হলো। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদকে গুডবাই জানানোর সিদ্ধান্ত নিয়েছেন জিদান। শুধু সিদ্ধন্ত নেয়াই নয়, ক্লাবকে বলে দিয়েছেন, তার সিদ্ধান্ত তৎক্ষণাত কার্যকরি হবে।

রিয়াল মাদ্রিদে নিজের দ্বিতীয় আমলে কিন্তু খুব বেশি কিছু উপহার দিতে পারেননি রিয়াল মাদ্রিদকে। একটি লা লিগা এবং একটি সুপার কোপা ডি এস্পানা জয় করেছিলেন শুধু। এবারের মৌসুমে লা লিগা শিরোপার একেবারে কাছে এসেও জয় করা সম্ভব হয়নি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে জিদানের রিয়াল।

সূত্র জানাচ্ছে, বুধবারই রিয়াল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জিদান। তবে সেটা প্রকাশ হয়েছে আজ। জিদান আগেই জানিয়েছেন, মৌসুম যেভাবে কাটিয়েছেন তারা, তাতে তার সম্পর্কে ক্লাবের সিদ্ধান্ত নেয়াটা খুব সহজ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে।

লা লিগার সর্বশেষ ম্যাচে রিয়াল মাদ্রিদ খেলেছিল ভিয়ারিয়ালের বিপক্ষে। ওই ম্যাচে ২-১ ভিয়ারিয়ালকে হারিয়েছে। কিন্তু একই দিনে রিয়াল ভায়াদোয়িদকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নশিপের খেতাব জিতে নেয় অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ একেবারে শেষ দিন এমনকি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই ধরে রেখেছিলো জিদানের রিয়াল মাদ্রিদ।

স্প্যানিশ সাংবাদিক প্রথম টুইটারের মাধ্যমে জিদানের এই খবরটি প্রকাশ করেন। এর আগে এক সপ্তাহ সময় চেয়ে নিয়েছিলেন সিদ্ধান্ত গ্রহণের জন্য। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা জানিয়েই দিলেন তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION