মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

কারণ জানালেন জিদান রিয়াল ছাড়ার

খেলাধুলা ডেস্ক:
জিনেদিন জিদানের অধীনেই তিনটি চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। ইতিহাসের অন্যতম সফল এই ক্লাবটিকে তিনটি লীগ শিরোপা, ক্লাব ওয়ার্ল্ড কাপ ও উয়েফা সুপার কাপও জিতিয়েছেন জিদান। তবে এবার কোনো শিরোপা পায়নি স্প্যানিশ ক্লাবটি। আর ব্যর্থ মৌসুম শেষ হওয়ার আগেই ক্লাব ছাড়ার ঘোষণা দেন কোচ জিনেদিন জিদান। গত সপ্তাহে ক্লাব ছাড়ার ঘোষণা দেয়ার পর রিয়াল মাদ্রিদের এই সাবেক কোচ ভক্ত ও সমর্থকদের উদ্দেশে এক খোলা চিঠিতে জানিয়েছেন রিয়াল ছাড়ার কারণ। স্প্যানিশ পত্রিকা এএস-এ সোমবার প্রকাশিত হয় জিদানের খোলা চিঠি। চিঠিতে জিদান বলেন, ‘আমি ক্লাব ছেড়েছি কারণ, তারা আমার ওপর আর বিশ্বাস রাখতে পারেনি। যেটা আমার দরকার ছিল।

দীর্ঘমেয়াদি পরিকল্পনার জন্য তারা আমাকে সমর্থনও দেয়নি।’ জিদান বলেন, ‘আমি একজন জাত বিজয়ী। এখানে ট্রফি জিততেই এসেছিলাম। কিন্তু এসবের বাইরেও মানুষের আবেগ, জীবন আছে। আমার মনে হয়েছে এগুলোর কোনো দাম দেয়া হয়নি। এই বিখ্যাত ক্লাবটা যে এভাবেই চলে সেটাও কেউ বুঝতে পারেননি।’ তার সম্পর্কে নেতিবাচক খবর ক্লাব থেকে সংবাদমাধ্যমের কাছে ফাঁস করা হতো বলে দাবি জিদানের। খোলা চিঠিতে তিনি বলেন, ‘পত্রিকায় যখন পড়তাম যে এক ম্যাচ হারার পরই আমাকে বরখাস্ত করা হবে, তখন অত্যন্ত আহত হতাম। ইচ্ছে করে ক্লাবের ভেতরের নেতিবাচক খবর মিডিয়ায় ফাঁস করা হতো যা দলের ওপর অনেক প্রভাব ফেলেছে। এগুলো ভুল-বোঝাবুঝি তৈরি করতো।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION