সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার অঙ্গীকার মিয়ানমার ঐক্য সরকারের

আন্তর্জাতিক ডেস্ক:

জান্তা সরকারকে হটিয়ে ক্ষমতায় যেতে পারলে মিয়ানমারে জন্ম নেয়া কিংবা দীর্ঘদিন ধরে বসবাস করা রোহিঙ্গাসহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নাগরিকত্ব দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশটির জাতীয় ঐক্য সরকার।

তাদের টুইটার পেজে এ বিষয়ে একটি বিবৃতি পোস্ট করে বিস্তারিত জানানো হয়েছে।

রোহিঙ্গাদের বিষয়ে নিজেদের অবস্থানের কথা জানাতে গিয়ে এই ছায়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মানবাধিকারের সম্মানে রাখাইনের বিরোধের মূল উৎপাটনে পদক্ষেপ নিয়েছে ঐক্য সরকার।

মিয়ানমারে ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর অং সান সূ চিসহ তার কয়েক হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়।

দেশটির সেনাবাহিনী আগেও একবার বলেছে যে, তারা রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফেরাতে চায়।
তবে নাগরিকত্ব বিষয়ক নতুন যে পদক্ষেপ তারা নিয়েছে, সেখানে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিষয়ে সরাসরি কিছু বলা হয়নি। অভ্যন্তরীণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া সংখ্যালঘু রোহিঙ্গাদের কথা জোর দিয়ে বলা হয়েছে।

ঐক্য সরকার বলছে, দেশে বিদ্যমান ১৯৮২ সালের বিতর্কিত নাগরিকত্ব আইন সংশোধন করে মিয়ানমারে জন্ম নেয়া বা বিশ্বের যেকোনো স্থানে জন্ম নেয়া মিয়ানমার নাগরিকদের সন্তানদের পূর্ণ নাগরিকত্ব দেয়া হবে।

বিবৃতির শেষ দিকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে, ‘রোহিঙ্গা এবং অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সেনাবাহিনী যে ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড পদ্ধতি চালু করেছিল সেটা বাদ দেয়া হবে। ’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION