মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ঘরের মাঠে লজ্জায় ডুবলো ওয়েস্ট ইন্ডিজ

খেলাধুলা ডেস্ক:

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। প্রথম দিনেই লজ্জায় ডুবেছে স্বাগতিকরা। ১১ বছর পর ক্যারিবিয়ান সফরে যাওয়া দক্ষিণ আফ্রিকা উইন্ডিজকে অলআউট করেছে মাত্র ৯৭ রানে।

লুঙ্গি এনগিদি ১৯ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছেন। এটা ছিল তার ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট শিকার। অ্যানরিচ নর্টজে ৩৫ রান দিয়ে নিয়েছেন ৪টি। অপর উইকেটটি নিয়েছেন কাগিসু রাবাদা। তাতে ৪০.৫ ওভারে ৯৭ রানে অলআউট হয়ে যায় উইন্ডিজ।

ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার সর্বোচ্চ ২০ রান করেন। ১৫টি করে রান করেন ক্রেইগ ব্রেথওয়েট ও শেই হোপ। ১৩টি রান আসে রাকিন কর্নওয়ালের ব্যাট থেকে। আর ১০ রান করেন এনক্রুমাহ বর্নার।

বিনা উইকেটে ২৪ রান তোলার পর উইকেট পতন শুরু হয় উইন্ডিজের। এরপর ৭৩ রানের মধ্যে ১০টি উইকেট হারায় তারা।

জবাবে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেট হারিয়ে ১২৮ রান তুলে প্রথম দিন শেষ করেছে। লিড নিয়েছে ৩১ রানের। ক্রিজে আছেন রাসি ফর দের ডুসেন (৩৪) ও কুইন্টন ডি কক (৪)।

আউট হয়েছেন ডিন এলগার (০), কিগান পিটারসেন (১৯), এইডেন মার্করাম (৬০) ও কাইল ভেরিনি (৬)।

বল হাতে ওয়েস্ট ইন্ডিজের জয়ডেন সিলস ৩টি উইকেট নিয়েছেন। ১টি উইকেট নিয়েছেন কেমার রোচ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION