সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় ১২ রোহিঙ্গা আটক

ভয়েস নিউজ ডেস্ক:

ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা নারী, পুরুষ, শিশুসহ ১২ রোহিঙ্গাকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।শুক্রবার (১১ জুন) ভোরে উপজেলার চরএলাহী ইউনিয়নের দক্ষিণ ঘাট থেকে আবদুল হালিম নামে এক ব্যক্তি স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়।

আটক রোহিঙ্গারা হলেন- ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের খায়ের হোসেন (৩৫), রাশেদা (২৩), খতিজা (৮৩), মমিনা বেগম (২৬), মো. ইউসুফ (৩৫), মো. সিদ্দিক (২০), জুবাইদা (১৬), আবুল হায়েজ (১৩), তারেক (৮), শহিদ (৬), ওমাহের (৪) ও আরমান (১)।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ বলেন, তারা বৃহস্পতিবার (১০ জুন) দিবাগত রাতে ইঞ্জিনচালিত ট্রলার ভাড়া করে কক্সবাজারে তাদের পুরাতন ক্যাম্পের উদ্দেশে ভাসানচর থেকে রওনা দিয়েছিলেন। নৌকার মাঝি রাতের বেলা তাদেরকে চরএলাহী ঘাটে নামিয়ে চলে যায়। পরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক রোহিঙ্গাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION