মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ভারত ম্যাচের ব্যর্থতা ভুলতে চাইছেন ফুটবলাররা

খেলাধুলা ডেস্ক:
বিশ্বকাপ বাছাই থেকে বাদ আগেই, ভারতের কাছে হেরে শেষ হয়েছে এশিয়ান কাপের পরবর্তী রাউন্ডে ওঠার আশাও। ওমানের বিপক্ষে শেষ ম্যাচের ফলাফল যাই হোক, বাংলাদেশকে খেলতে হবে এশিয়ান কাপের প্লে-অফ। শেষ তিন ম্যাচের প্রতিপক্ষের মধ্যে সবচেয়ে শক্তিশালী ওমানের বিপক্ষে বাংলাদেশ খেলতে নামবে আগামী মঙ্গলবার।
আফগানিস্তান ও ভারতের বিপক্ষে পারফরম্যান্সই বলে দিচ্ছে, ওমানের বিপক্ষে কেমন করতে পারে দল। তবে ফুটবল ম্যাচে যে কোনো দিন যে কোন কিছু ঘটতে পারে-এই ধারণা পোষণ করেই করেই ওমানের বিপক্ষে মাঠে নামতে চাইছে লাল-সবুজ জার্সিধারীরা। ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলেছে যাচ্ছেতাই ফুটবল। স্মরণকালে প্রতিবেশি দেশটির সঙ্গে এত বাজে ফুটবল খেলেনি বাংলাদেশ। দুই বছর আগে কলকাতার মাঠে ভারতের বিপক্ষে কি ফুটবল খেললো জামাল ভূঁইয়ারা, আর কাতারে নিরপেক্ষ মাঠে খেললো কী! এসব প্রশ্নের উত্তর খুঁজছে দেশের ফুটবলমোদীরা। তবে ওমানের বিপক্ষে খেলতে নামার আগে ভারতের বিপক্ষে ম্যাচটি ভুলেই যেতে চাইছেন ফুটবলাররা।
তাদের এখন সব নজর ওমানের বিপক্ষে শেষ ম্যাচে। ওমান ম্যাচ নিয়ে মিডফিল্ডার মো. আবদুল্লাহ বলেন, ‘ভারতের ম্যাচটা আসলেই আমরা ভুলে যাওয়ার চেষ্টা করব। আমাদের চিন্তাভাবনা সামনের ম্যাচ নিয়ে। কোচ সেভাবেই কাজ করছেন এবং ওমানের বিপক্ষে কিভাবে খেললে ভালো হবে, সেটাই আমাদের বোঝাচ্ছেন। আমাদের কোন কোন পজিশনে কি কি দুর্বলতা আছে, কোচ সেটা নিয়ে অনুশীলনে কাজ করছেন।’ ভারতের বিপক্ষে ম্যাচে ৪ জন নিয়মিত ফুটবলার হারিয়েছে দল। অধিনায়ক জামাল ভূঁইয়া, ডিফেন্ডার রহমত মিয়া ও মিডফিল্ডার বিপলু আহমেদ হলুদকার্ডে নিষিদ্ধ এবং মাসুক মিয়া জনির চোট। যে কারণে ওমানের বিপক্ষে নতুন একটা দলই নামাতে হবে জেমি ডে’কে। এনিয়ে এই মিডফিল্ডার বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচের পর কয়েকজন কার্ড ও ইনজুরিতে বাদ পড়েছেন। এখন আমার যারা মিডফিল্ডে আছি, তাদের জন্য বড় দায়িত্ব ও চ্যালেঞ্জ মনে করি। আমরা যদি পজেটিভ ফুটবল খেলতে পারি সেটাই গুরুত্বপূর্ণ হবে। আমরা যে যার জায়গায় থেকে শতভাগ পজিটিভ ফুটবল খেললে আশা করি ভালো একটা লড়াই হবে’।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION