বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

করোনাকালে মোটরসাইকেল মিছিল, জরিমানা গুনলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা পরিস্থিতিতে মোটরসাইকেল মিছিল বের করায় ব্রাজিলের কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোকে জরিমানা করা হয়েছে।

শনিবার (১২ জুন) এ মিছিল বের করেন তিনি। এ সংবাদ দিয়েছে বার্তা সংস্থা এপি।

জানা যায়, সরকারি আদেশ অমান্য করে মোটরসাইকেল র‍্যালি বের করেন প্রেসিডেন্ট জইর বলসোনারো। সামাজিক দূরত্ব না মেনে মাস্ক ছাড়া এ র‍্যালিতে অংশ নেয় হাজারো মানুষ। তাই নিয়ম ভঙ্গ করার অপরাধে প্রাদেশিক সরকার প্রেসিডেন্ট ও তার ছেলেসহ দেশটির অবকাঠামো মন্ত্রী টারকিসিও গোমসকে ১শ ৮ ডলার জরিমানা করেছে।

উল্লেখ্য, ব্রাজিলে এখন পর্যন্ত ৪ লাখ ৮৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। সূত্র:বার্তা২৪।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION