বুধবার, ২৪ Jun ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

অভিবাসনপ্রত্যাশীকে ১৬৪ জন বাংলাদেশিকে সাগর থেকে উদ্ধ‍ার

আন্তর্জাতিক ডেস্ক

ভূমধ্যসাগর থেকে ৪৩৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে লিবিয়ার কোস্টগার্ড। এদের মধ্যে ১৬৪ জন বাংলাদেশি রয়েছে।

রোববার (১৩ জুন) লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

লিবিয়া অবজারভার এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার (১০ জুন) ভূমধ্যসাগরে পৃথক দুইটি উদ্ধার অভিযান চালায় দেশটির কোস্টগার্ড। এ অভিযানে ৪৩৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়। তারা আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। তারা সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন।

লিবিয়া অবজারভার জানায়, চলতি বছর দেশটির কোস্টগার্ড সমুদ্র থেকে ৯ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে বলে সম্প্রতি জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্র:বাংলানিউজ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION