বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বাংলাদেশি পাসপোর্টের ছয় ধাপ অবনতি

পার্সপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক:

শক্তিশালী পাসপোর্ট সূচকে ছয় ধাপ পিছিয়ে ১০৬ অবস্থানে চলে গেছে বাংলাদেশ। বাংলাদেশের পাসপোর্টধারীরা ২২৭ দেশের মধ্যে আগাম ভিসা ছাড়া ৪১টি দেশে ভ্রমণ করতে পারেন। মঙ্গলবার প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচকে এ তথ্য জানা গেছে।

এক যুগের বেশি সময় ধরে পাসপোর্ট সূচক প্রকাশ করে আসা যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের সবশেষ এই সূচক অনুযায়ী সবচেয়ে দুর্বল পাসপোর্টগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১১তম। বাংলাদেশের সঙ্গী লেবানন ও সুদান।

বছরে চার বার এই সূচক প্রকাশ করে হেনলি অ্যান্ড পার্টনারস। জানুয়ারিতে তাদের পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১। এরপর এপ্রিলে এক ধাপ উন্নতি হয়ে ১০০ অবস্থানে উঠে আসে। জুলাইয়ে ছয় ধাপ পিছিয়ে এখন অবস্থান ১০৬তম।

এই সূচকে টানা তৃতীয়বার বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের স্বীকৃতি পেল জাপান। দেশটির পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়াই ১৯৩টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করা যায়। দ্বিতীয় স্থানে থাকা সিঙ্গাপুরের ক্ষেত্রে সংখ্যাটা ১৯২টি দেশ।

হ্যানলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকে এবারও শীর্ষস্থানে থাকা তিন দেশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের। যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জার্মানি। দেশ দুটির পাসপোর্টে থাকলে আগাম ভিসা ছাড়া ১৯১টি দেশে ভ্রমণ করা যায়। সূত্র:ঢাকা পোস্ট।

ভয়েস/জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION