মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

হারারে টেস্ট: বাংলাদেশ চালকের আসনে

খেলাধুলা ডেস্ক:

নিজের ক্যারিয়ার সেরা ১৫০ রানের জন্য তাসকিন আহমেদের ব্যাটিং দৃঢ়তার ভূয়সী প্রশংসা করলেন মাহমুদউল্লাহ রিয়াদ। জানালেন, তাসকিনের সমর্থন ছাড়া এত বড় রান করা সম্ভব হতো না।

হারারে টেস্টে বাংলাদেশ এখন চালকের আসনে। প্রথম ইনিংসে ১৯২ রানের লিডসহ সব মিলিয়ে বাংলাদেশ এগিয়ে ২৩৭ রানে। বাংলাদেশের করা ৪৬৮ রানের জবাবে জিম্বাবুয়ে গুটিয়ে যায় ২৭৬ রানে।

বাংলাদেশের ইনিংসের সবচেয়ে বড় অবদান মাহমুদউল্লাহ রিয়াদের। ১৬ মাস পর দলে ফিরে মাহমুদউল্লাহ অপরাজিত থাকেন ১৫০ রানে। তাসকিন আহমেদের সঙ্গে নবম উইকেট জুটিতে তিনি তুলেছিলেন ১৯১ রান। যা দেশের ক্রিকেটে সর্বোচ্চ। মাত্র ৫ রান যোগ করতে পারলেই তাদের রান বিশ্বরেকর্ড হয়ে যেত। জুটিতে ৭৫ রান যোগ করে তাসকিন বড় অবদান রাখেন।

লোয়ার অর্ডার এ ব্যাটসম্যানের প্রশংসা করে মাহমুদউল্লাহ বলেন, ‘তাসকিন যেন মানসিকভাবে স্টেবল থাকে এটা নিশ্চিত করার চেষ্টা করেছি। আর বলেছি স্টাম্পের বল যেন বেশি ফোকাস করে। কারণ উইকেট তখন কিছুটা স্লো হয়ে আসছিল। বাউন্স ততটা কার্যকরী হত না। সে ভালো ব্যাট করছিল। ওকে এই আত্মবিশ্বাসই দিচ্ছিলাম যেন এলবিডব্লিউ বা বোল্ড না হয়। আর সুযোগ থাকলে বাইরের বল সবগুলো জোরে খেলে আর স্কোর করার চেষ্টা করে।’

‘এই ম্যাচে আমরা দেখেছি তাসকিন অসম্ভব ভালো ব্যাটিং করেছে। তাসকিনের সমর্থন ছাড়া আমারও হয়ত রান এত বড় করা হত না। পাশাপাশি লিটনের সমর্থনও গুরুত্বপূর্ণ ছিল। দুইটা ইনিংসই দলের জন্য কার্যকরী ছিল এটাই বড় কথা।’- যোগ করেন মাহমুদউল্লাহ।

এর আগেও মাহমুদউল্লাহ লেজের ব্যাটসম্যানদের সঙ্গে বড় ইনিংস খেলেছেন। ২০১৩ সালে মাহমুদউল্লাহ ও আবুল ১৮৪ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ম্যাচটি হয়েছিল খুলনায়। যে ম্যাচে আবুল হাসান ১০ নম্বরে নেমে করেছিলেন সেঞ্চুরি। সেই জুটির কথাও মনে করলেন মাহমুদউল্লাহ,‘দুইটা ইনিংসই উপভগ্য ছিল। কারণ সবসময় ৬-৭ নম্বরে ব্যাট করতে হয়। অনেক সময় টেল এন্ডারদের নিয়ে ব্যাট করতে হয়। প্রথম পার্টনারশিপ যখন রাজুর সাথে হয়েছিল, রাজুর অবিশ্বাস্য ইনিংস ছিল।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION