বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ভূমধ্যসাগরে ডুবে যাওয়া নৌকা থেকে ৪৯ বাংলাদেশি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক:

উত্তাল ভূমধ্যসাগরের একটি ডুবে যাওয়া নৌকা থেকে ৪৯ বাংলাদেশিকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার তাদের জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীরা লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে রওনা হয়।

তিউনিসিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাপ নিউজ এজেন্সি জানিয়েছে, তাদের বয়স আনুমানিক ১৬ থেকে ৫০। তিউনিসিয়ান কর্তৃপক্ষ জানায়, গত ৫ জুলাই যুদ্ধ বিধ্বস্ত লিবিয়া থেকে উত্তাল সাগর পথে ইউরোপে যাত্রা শুরু করে। যাত্রার তিনদিনের মাথায় জারজিস উপকূল থেকে ৮০ মাইল দূরে ছোট নৌকাটি ভেঙে যায়। পরে সেখানকার একটি জ্বালানি ট্যাংকারে আশ্রয় নেন।

খবর পেয়ে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করে জারজিস শহরে নিয়ে যায় তিউনিসিয়ার নৌবাহিনী। পরে তাদের বেন গার্ডেন শহরে স্থানান্তরিত করা হয়। তাদের নাম পরিচয় এখনও জানায়নি সংশ্লিষ্টরা।

গত মাসেই ভূমধ্যসাগর থেকে ২৬৪ বাংলাদেশিকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। একই সঙ্গে উদ্ধার হয় মিসরের তিন নাগরিক। এর মধ্যেই নতুন করে আবারও সাগরে পথে উদ্ধার হল বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী। উন্নত জীবনের আশায় অবৈধভাবে প্রতি বছরেই সাগর পথে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করে বহু মানুষ। এ যাত্রায় অনেকেই উত্তাল সাগরে ডুবে মারা যান। সুত্র: বাংলাট্রিবিউন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION