মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

টেস্ট আর নয় রিয়াদ:সতীর্থদের ‘গার্ড অফ অনার’

খেলাধুলা ডেস্ক:
১৭ মাস পর টেস্ট দলে ফিরলেন। ব্যাট হাতে খেললেন হার না মানা ১৫০ রানের ইনিংস। এরপরই সবাইকে চমকে দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন তিনি। দীর্ঘ পরিসরের ক্রিকেটে আর খেলবেন না মাহমুদুল্লাহ রিয়াদ। খবরটি চাউর হয়েছিল দুদিন আগেই। আর হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের পঞ্চম দিনে বিষয়টি পরিষ্কার হলো সবার কাছে। রোববার মাঠে নামার আগে মাহমুদুল্লাহকে গার্ড অফ অনার দিয়েছেন তার সতীর্থরা। টেলিভিশন সম্প্রচারেও মাহমুদুল্লাহর অবসরের কথা নিশ্চিত করেছেন ধারাভাষ্যকাররা।

হারারে টেস্টের তৃতীয় দিনই অবসর নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল তাঁর। তবে তখন বিসিবি বা মাহমুদুল্লাহ, কারও পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি ।
হারারে টেস্টে সেঞ্চুরির পর ড্রেসিং রুমে সতীর্থদের মাহমুদুল্লাহ নাকি বলেছিলেন, তিনি যে টেস্ট ক্রিকেটটা খেলতে পারেন, এটাই নাকি দেখিয়ে দিতে চেয়েছিলেন। এখন আর তিনি টেস্ট খেলতে চান না। এ কথা শুনে দলের সবাই খুব অবাক হয়ে যায়। আসলে কেউই জানতো না তিনি এমন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। ২০২০ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম টেস্ট দলে ফিরেছিলেন ৩৫ বছর বয়সী মাহমুদুল্লাহ। ফেরার ম্যাচে হারারেতে খেলেন হার না মানা ১৫০ রানের ইনিংস। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টোনে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর।
এটি ছিল তার ক্যারিয়ারের ৫০তম টেস্ট। ক্যারিয়ারে ব্যাট হাতে ৩৩.৪৯ গড়ে রিয়াদের সংগ্রহ ২ হাজার ৯১৪ রান। সেঞ্চুরি পাঁচটি। আর নিজের অফস্পিন বোলিংয়ে মাহমুদুল্লাহর শিকার ৪৩ উইকেট ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION