মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

প্যাটট্রিক ছাপিয়ে কেন রোনালদো পেলেন গোল্ডেন বুট?

খেলাধুলা ডেস্ক:

এবারের ইউরোতে পাঁচটি করে গোল করেছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো ও চেক রিকপাবলিকের প্যাটট্রিক সিচ। কিন্তু প্যাটট্রিক সিচকে ছাপিয়ে কেন রোনালদো পেলেন গোল্ডেন বুট? ইউরোতে প্রি-কোয়ার্টার রাউন্ডে থেমে যায় ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের যাত্রা। পর্তুগাল ০-১ গোলে হেরে যায় বেলজিয়ামের কাছে।

ইউরোর পর্দা নেমেছে রোববার। ইতালি টাইব্রেকারে হারিয়েছে ইংল্যান্ডকে। রোমাঞ্চকর ফাইনালের মঞ্চে রোনালদো ছিলেন না, কিন্তু তার কীর্তির জন্য নাম উচ্চারিত হয়েছে।

প্রথমবার ইউরোর গোল্ডেন বুট জিতেছেন তিনি। সর্বোচ্চ পাঁচ গোল করে রোনালদো এ পুরস্কার জিতেছেন। ফাইনালে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের সুযোগ ছিল এ পুরস্কার নেওয়ার। টুর্নামেন্টে চার গোল করেছেন তিনি। কিন্তু বড় মঞ্চে আবারও কেন নিজেকে মেলে ধরতে ব্যর্থ।

শুরু থেকেই রোনালদো দারুণ পারফর্ম করে আসছিলেন। গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোলের দেখা পান। সব মিলিয়ে এবার সিআর সেভেন ৩৬০ মিনিট মাঠে ছিলেন। পাঁচটি গোলের সঙ্গে একটি অ্যাসিস্ট করেছেন।
পাশাপাশি জাতীয় দলের জার্সিতে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডেও নাম লিখিয়েছেন। ইরানের আলী দাই ও রোনালদো ১০৯ গোল নিয়ে দেশের হয়ে গোল করার তালিকায় শীর্ষে আছেন।

চেক রিকপাবলিকের প্যাটট্রিক সিচও পাঁচ গোল করেছিলেন। কিন্তু তার কোনো অ্যাসিস্ট না থাকায় রোনালদোর পেয়েছেন গোল্ডেন বুট। প্রতিযোগিতার প্রথম ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোল করেছিলেন পর্তুগালের অধিনায়ক। সেদিন ইউরোতে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটিও নিজের করে নেন এ সুপারস্টার। সব মিলিয়ে ১৪ গোল করে রোনালদো রয়েছেন সবার উপরে। ৯ গোল নিয়ে দুইয়ে আছেন মিশেল প্লাতিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION