বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিশ্বজু‌ড়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে আড়িপাতার ঘটনা ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরা‌য়ে‌লি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি ‘পেগাসাস’ স্পাইওয়্যার ব্যবহার করে বিশ্বের বি‌ভিন্ন দেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে আড়ি পাতার ঘটনা ফাঁস হয়েছে। গা‌র্ডিয়ানসহ ১৭টি সংবাদমাধ্যমের অনুসন্ধা‌নে এ তথ্য বেরিয়ে এসেছে।

গার্ডিয়া‌নের এক প্রতিবেদনে গতকাল বলা হয়েছে, আড়ি পাতার এই ঘটনা ঘটেছে এনএসও গ্রুপের তৈরি করা সফটওয়্যার ‘পেগাসাস’ ব্যবহার করে । সাংবাদিক, মানবাধিকারকর্মী, আইনজীবী ও ক্ষমতাসীন পরিবারের সদস্যদের ওপরও আড়ি পাতা হয়েছে। মূলত কর্তৃত্ববাদী দেশগুলোর সরকার এই স্পাইওয়্যারটি আড়ি পাতার কাজে ব্যবহার করেছে।

পেগাসাসের মাধ্যমে আইফোন ও অ্যানড্রয়েড ফোনের সব মেসেজ, ছবি, ই–মেইল, কল রেকর্ড বের করা যায়। এই ম্যালওয়্যার ফোন ব্যবহারকারীর অজ্ঞাতেই মাইক্রোফোন চালু করে দেয়।

অনুসন্ধা‌নে ৫০ হাজারের বেশি ফোন নম্বরের একটি তালিকা ফাঁস হয়েছে। ২০১৬ সাল থেকে এনএসওর গ্রাহকেরা এসব নম্বরে আড়ি পেতেছে ব‌লে ধারণা করা হচ্ছে। প্যারিসভিত্তিক সংবাদ সংস্থা ফরবিডেন স্টোরিজ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রথম এই তালিকা হাতে পায়। অন্যান্য সংবাদমাধ্যমকেও প‌রে তা জানা‌নো হয়।

গার্ডিয়ানের প্র‌তি‌বেদ‌নে বলা হ‌য়ে‌ছে, যেসব ফোন নম্বর পাওয়া গেছে, তার সব কটিতেই পেগাসাসের মাধ্যমে আড়ি পাতা হয়েছে বা তা করার চেষ্টা হয়েছে, সে বিষয়টি এখনো নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে, এনএসওর গ্রাহক বিভিন্ন দেশের সরকার নজরদারির জন্য এসব ফোন নম্বরে বাছাই করেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাইবার সিকিউরিটি ল্যাব পরিচালনাকারী ক্লডিও গার্নিয়েরি বলেন, কোনো ফোনে পেগাসাস সফটওয়্যার একবার ঢুকে গেলে এনএসওর গ্রাহক পুরো ফোনটির দখল পেয়ে যায়। এমনকি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যালের মতো এনক্রিপটেড মেসেজিং অ্যাপের বার্তাগুলোও এ‌টি পড়‌তে পারবে।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ফাঁস হওয়া তালিকায় কাদের নম্বর রয়েছে, ভবিষ্যতে তা প্রকাশ করা হবে। এই ব্যক্তিদের মধ্যে শত শত ব্যবসাপ্রতিষ্ঠানের নির্বাহী, ধর্মীয় ব্যক্তিত্ব, একাডেমিক, এনজিও কর্মী, সরকারি কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরা রয়েছেন। একটি দেশের শাসকের পরিবারের সদস্যদের নম্বরও রয়েছে।

ফাঁস হওয়া তালিকায় প্রথ‌মে ১৮০ জনের বেশি সাংবাদিকের নম্বর থাকার কথা জানা যায়। তা‌দের মধ্যে ফিন্যান্সিয়াল টাইমস, সিএনএন, নিউইয়র্ক টাইমস, ফ্রান্স ২৪, ইকোনমিস্ট, এপি ও রয়টার্সের প্রতিবেদক, সম্পাদক ও নির্বাহীরাও রয়েছেন।

নিহত মেক্সিকান ফ্রিল্যান্স সাংবাদিক সেসিলিও পিনেডা বিরতোর নম্বর রয়েছে এ তা‌লিকায়। হত্যাকাণ্ডের আগের কিছু দিন তাঁর ওপর নজরদারি চালানো হয় ব‌লে ধারণা করা হ‌চ্ছে। তবে তাঁর ফোন পাওয়া না যাওয়ায় ফরেনসিক বিশ্লেষণ এখন সম্ভব নয়। সূত্র:বণিকবার্তা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION