বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহানবী (সা.)-এর কার্টুন এঁকে বিতর্ক সৃষ্টিকারি সেই কার্টুনিস্টের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

মহানবী (সা.)-এর কার্টুন এঁকে বিতর্ক সৃষ্টি করা ডেনমার্কে কার্টুনিস্ট কার্ট ওয়েস্টারগার্ড মারা গেছেন। নবীর ব্যঙ্গচিত্র আঁকার কারণে তিনি বিশ্বব্যাপী মুসলমান সম্প্রদায়ের ক্ষোভের মুখে পড়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। রবিবার তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করে জানানো হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বার্লিংস্কে পত্রিকার বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বাংলা সংস্করণ এখবর জানিয়েছে।

ওয়েস্টারগার্ড ১৯৮০ এর দশকের শুরুতে রক্ষণশীল পত্রিকা জিলল্যান্ডস-পোস্টেন- এর কার্টুনিস্ট ছিলেন। তবে তিনি বিশ্বব্যাপী পরিচিতি পান ২০০৫ সালে। ওই পত্রিকায় মহানবী (সা.)-এর বিতর্কিত কার্টুন আঁকার জন্য। পত্রিকাটিতে তার প্রকাশিত ১২টি কার্টুনের মধ্যে এটি একটি ছিল।

মহানবী (সা.)-এর প্রতিকৃতি আঁকা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ এবং মুসলমানের জন্য তা অবমাননাকর। পত্রিকার এই কার্টুনগুলোর কারণে পুরো ডেনমার্কে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ নিয়ে ডেনমার্ক সরকারের কাছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের রাষ্ট্রদূতরাও অভিযোগ করেন।

এই বিক্ষোভ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় ২০০৬ সালের ফেব্রুয়ারিতে। গোটা মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। ড্যানিশ দূতাবাসে হামলা চালানো হয় এবং ওই সহিংসতায় মারা যান অনেকে।

কার্টুনগুলো প্রকাশের পরে ওয়েস্টারগার্ড আত্মগোপনে চলে যান। তারপর ডেনমার্কের আহারাস শহরের বেশ সুরক্ষিত কাঠামোর একটি বাড়িতে বসবাসের সিদ্ধান্ত নেন।

ড্যানিশ গোয়েন্দা সংস্থা ২০০৮ সালে ওয়েস্টারগার্ড হত্যার পরিকল্পনার অভিযোগে তিন জনকে গ্রেফতারের ঘোষণা দেয়। এর দুই বছর পরে ড্যানিশ পুলিশ ওয়েস্টারগার্ডের বাড়িতে ছুরি হাতে ২৮ বছর বয়সী সোমালি নাগরিককে আটক করে। পরের বছরগুলোতে তাকে গোপন ঠিকানায় দেহরক্ষী নিয়ে থাকতে হয়েছিল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION