বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক:

ইরাকে একটি জনাকীর্ণ মার্কেটে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন। রাজধানী বাগদাদের সদর সিটিতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মানুষজন যখন কেনাকাটায় ব্যস্ত ছিল, তখনই সোমবার এই হামলা করা হয়েছে। ভয়াবহ বিস্ফোরণে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। রক্তে ভেসে যায় চারদিক। আহতদের আর্ত চিৎকারে, মানুষের গগণবিদারী আহাজারিতে পরিবেশ হয়ে ওঠে ভারি। এতে আহত হয়েছেন কমপক্ষে৬০ জন। তবে তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। এতে নিহতের সংখ্যা বাড়তে পারে।

নিহতদের মধ্যে নারী ও অনেক শিশু রয়েছে। অনেক দোকান পুড়ে গেছে।সূত্র: মানবজমিন।

ভয়েস/ জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION