বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আবারও নির্বাচনের প্রতিশ্রুতি মিয়ানমারের সেনা শাসকের

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের সামরিক শাসক মিন অং হ্লাইং বহুদলীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি শুনিয়েছেন ফের। পাশাপাশি আসিয়ান মনোনীত যেকোনা বিশেষ প্রতিনিধির সঙ্গে তার প্রস্তুত বলেও জানিয়েছেন।

সবশেষ নির্বাচনে জয়ী অং সান সু চির ক্ষমতাসীন দলকে উৎখাত করে ক্ষমতা দখলের ছয় মাস পর রোববার টেলিভিশনে ভাষণে তিনি এ কথা বলেন।

মিন অং হ্লাইং বলেন, “মিয়ানমার আসিয়ানের বিশেষ প্রতিনিধির সঙ্গে সংলাপসহ আসিয়ান কাঠামোর মধ্যে থেকে জোটের সহযোগিতার বিষয়ে কাজ করতে প্রস্তুত।”

মিয়ানমারের সামরিক জান্তা ও বিরোধীদের মধ্যে আলোচনার ক্ষেত্র তৈরিতে একজন বিশেষ প্রতিনিধি চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে আসিয়ান। এ লক্ষে সোমবার বৈঠকে বসছেন জোটের পররাষ্ট্রমন্ত্রী।

মিয়ানমারে সবশেষ নির্বাচনে জয়লাভ করে সুচির দল। কিন্তু নির্বাচনে জালিয়াতির অভিযোগ জানিয়ে অঅসছিল সেনাবাহিনী। পরে গত১ ফেব্রুয়ারি সুচির দলকে সরিয়ে ক্ষমতার দখল নেয় সেনাবাহিনী।

যদিও দেশটির নির্বাচন কমিশন সেনাবাহিনীর এই অভিযোগ নাকচ করে দিয়েছে।

সেনাবাহিনীর জোর করে ক্ষমতা দখলের প্রতিবাদে এরপর থেকেই বিক্ষুব্ধ আন্দোলন চলছে দেশটিতে।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির সাম্প্রতিক ঘটনাবলীর ওপর নজর রাখা সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্সের (এএপিপি) হিসাবে মিয়ানমারে অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত অন্তত ৬ হাজার ৯৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর হাতে মারা পড়েছে ৯৩৯ জন।

মিয়ানমারের সামরিক বাহিনী শুরু থেকেই এএপিপির দেওয়া নিহতের সংখ্যা নিয়ে আপত্তি জানিয়ে আসছে।  সুত্র: বিডিনিউজ।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION