বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
করোনায় মৃত্যু,ফাইল ছবি আন্তর্জাতিক ডেস্ক:
গত এক সপ্তাহে সারাবিশ্বে করোনাভাইরাস (কোভিড-১৯)—সংক্রমণ বাড়ার পাশাপাশি মৃত্যুর সংখ্যাও শঙ্কিত করে তুলছে।
যুক্তরাষ্ট্র, ব্রাজিল এমনকি ভারতে কমতে থাকা ভাইরাসটি আবারও গতি বদল করেছে। এরই মধ্য যুক্তরাষ্ট্র সর্বোচ্চ সংক্রমণের দেশের তালিকায় শীর্ষে উঠে এসেছে।
সর্বশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ কোটি ৯ লাখ ৮৫ হাজার ৯১৮ জনে। মৃত্যুর সংখ্যা ৪২ লাখ ৬৯ হাজার ৮৮৯ জন। আর সুস্থ হয়েছেন ১৮ কোটি ৯ লাখ ৮৫ হাজার ৪৫৬ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১০ হাজার ১০৫ জন। যেখানে ৩০ জুলাই মৃত্যু ছিল ৯ হাজার ৩৯৮জন, ৩১ জুলাই ছিল ৯ হাজার ১২৬ জন মৃত্যু কিছুটা কমে ১ আগস্ট ছিল ৭ হাজার ৮৮৬ জন।
হঠাৎ করেই আগস্ট মাস থেকে লাগামহীন বাড়ছে করোনার মৃত্যু, সেখানে ২ আগস্ট একদিনেই মৃত্যু হয় ৮ হাজার ১৪৭ জন এবং ৩ এবং ৪ আগস্ট মৃত্যু ১০ হাজারের ওপরে। ওয়ার্ল্ডোমিটার।
ভয়েস/ জেইউ।