সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

চিরপ্রতিদ্বন্দ্বী রামোসের ভাষ্যে মেসি

খেলাধুলা ডেস্ক:

ভাগ্যের কী পরিহাস! ১৬ বছর ধরে যারা ছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী, ক্যারিয়ারের পড়ন্ত বেলায় তারা এখন সতীর্থ। বার্সেলোনা থেকে লিওনেল মেসি, আর রিয়াল মাদ্রিদ থেকে সার্জিও রামোস এখন প্যারিস সেন্ট জার্মেইতে। এতদিন যারা একে অন্যের বিরুদ্ধে মাঠে নামতেন, তারা খেলবেন একই জার্সিতে। এমনটা কি কেউ কখনো ভেবেছিলেন? আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে ফরাসি জায়ান্টদের চুক্তি হওয়ার পর প্রথমবার এ নিয়ে কথা বললেন রামোস।

২০০৫ থেকে রিয়ালে খেলেছেন রামোস। এই মৌসুমে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে চুক্তিতে সম্মত না হওয়ায় ফ্রি এজেন্টে পাড়ি জমান পার্ক দে প্রিন্সেসে। আর আর্থিক জটিলতা আর লা লিগার কঠোর নীতির কারণে বার্সার সঙ্গে মেসির ২১ বছরের সম্পর্কের ইতি ঘটেছে। দুজনই নিজ নিজ ক্লাবের অধিনায়ক ছিলেন। কয়েক সপ্তাহ আগেই রামোসকে নিজেদের করে নেয় পিএসজি। আর বুধবার চুক্তি করেন মেসি।

৩৪ বছর বয়সী ফরোয়ার্ডের চুক্তির আনুষ্ঠানিকতার পর সোশ্যাল মিডিয়ায় তাকে স্বাগত জানান রামোস। নিজেদের পিএসজি জার্সির ছবি পোস্ট করে তিনি টুইটারে লেখেন, ‘কে এমনটা ভেবেছিল, তাই না লিও?’

একসময়ের প্রতিদ্বন্দ্বী সতীর্থ হবেন, সত্যিই কেউ ভাবতে পারেনি। তার চেয়েও বড় কথা, মেসি যে বার্সা ছেড়ে অন্য ক্লাবে খেলবেন, সেটাই তো ছিল ধারণার বাইরে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION