বুধবার, ২৪ Jun ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কাবুল বিমানবন্দরে মার্কিন সেনাদের ফাঁকা গুলি

আন্তর্জাতিক ডেস্ক:

তালেবান রাজধানী কাবুল দখলের পরই দেশ ছাড়তে বিমানবন্দরে জনসমুদ্রে পরিণত হয়েছে। কাবুল বিমানবন্দরের একটি উড়োজাহাজকে ঘিরে লোকে লোকারণ্য। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

দেশের চরম রাজনৈতিক অস্থিরতায় দেশ ছাড়তে অসংখ্য মানুষ সেখানে ভিড় করছেন। দাঁড়িয়ে থাকা বিমানটিতে উঠতে যে যার মতো চেষ্টা চালাচ্ছে। কে কার আগে বিমানে উঠতে পারে এ নিয়ে সেখানে হট্টগোল বেঁধেছে। তবে বিমানটি কোথায় ছেড়ে যাবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

পরিস্থিতি বেগতিক দেখে তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে মার্কিন সেনারা। গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দরে।

শনিবার আফগানিস্তানের রাজধানী দখল করে সশস্ত্র গোষ্ঠী তালেবান। সেদিনই দেশ ত্যাগ করে তাজিকিস্তানে পালিয়ে যায় আফগান প্রেসিডেন্ট আশরাখ গণি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION