বুধবার, ২৪ Jun ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
সশস্ত্র গোষ্ঠী তালেবান রাজধানী কাবুল দখলের পর থমথমে পরিস্থিতি গোটা আফগানিস্তাজুড়ে। রাজধানী নিয়ন্ত্রণের পরদিন সোমবার সকাল থেকেই সড়কে সাধারণ মানুষের উপস্থিতি কমে গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কাবুলের প্রত্যেকটি নিরাপত্তা চৌকিতে তালেবান যোদ্ধারা অবস্থান করছে।
আফগানিস্তানের সোমবার সকালে চিত্রটা অন্যদিনের তুলায় একেবারেই ভিন্ন। পথে পথে ব্যস্ততা কমে গেছে সাধারণ মানুষের। বিদ্যুৎ গতিতে অপ্রতাশিতভাবে রাজধানী দখল নেওয়ায় অনেকেই দেশ ছেড়েছে। রাতে বিমানবন্দরের দিকে ছুটেতে গেছে বহু মানুষকে।
কাবুলে থাকা আল-জাজিরার প্রতিনিধি শালর্ট বেল্লিস জানান, সোমবার তালেবান যোদ্ধারা রাজধানীর নিরাপত্তার দায়িত্ব পালন শুরু করেছে।
তালেবানের স্পেশাল ইউনিটের এক হাজার বিশেষ যোদ্ধা রবিবার রাতেই শহরের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে। সব চেক পয়েন্ট নিয়ন্ত্রণের পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা চৌকি বসিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা। অনেক সদস্যকে কাঁধে ভারী অস্ত্র নিয়ে রাজপথে টহল দিতে দেখা গেছে।
এ বিষয়ে তালেবানের পক্ষ থেকে বলা হচ্ছে, পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। আমাদের যোদ্ধারা সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যস্ত সময় পার করছেন।
২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিদেশি বাহিনীর হামলায় ক্ষমতাচ্যুত হয় তালেবান। গত কয়েক দিনে দ্রুত গতিতে দেশের অধিকাংশ এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর রবিবার কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশ করে তালেবান নেতারা। তারা রাজধানীর ১১টি ডিস্ট্রিক্ট সেন্টারের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে।
ভয়েস/আআ