সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

মেসি- নেইমারকে দেখার অপেক্ষা আরো বাড়ল

খেলাধুলা ডেস্ক:

মৌসুম শুরুর আগেই লিওনেল মেসির সঙ্গে চুক্তি করেছিল পিএসজি। বার্সেলোনাকে বিদায় বলার পর এখনো মাঠে নামেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। শেষবার তাকে মাঠে দেখা গিয়েছিল কোপা আমেরিকার ফাইনালে। তারপর লম্বা ছুটি কাটিয়ে নতুন অধ্যায় শুরুর অপেক্ষায়। এখন ভক্তদের একটিই প্রশ্ন, কবে পিএসজির জার্সিতে দেখা যাবে মেসিকে? ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডটকম নিশ্চিত করেছে, শুক্রবার (২০ আগস্ট) ব্রেস্টের বিপক্ষে লিগের তৃতীয় ম্যাচেও নেই তিনি। নেইমারকেও দেখা যাবে না।

স্তাদে ফ্রাঙ্কিস লে ব্লেতে কারা খেলবেন, তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন কোচ মাউরিসিও পচেত্তিনো। বৃহস্পতিবার রাতে মেসির এই ম্যাচে খেলার যে গুঞ্জন উঠেছিল, তা সত্যি নয়। আগামী ২৯ আগস্ট হয়তো রেইমসের বিপক্ষে মাঠে দেখা যাবে তাকে। পুরোদমে ট্রেনিংয়ে ফেরা নেইমার ও লিয়ান্দ্রো পারেদেসও থাকবেন সাইডলাইনে।

গত সপ্তাহে স্ট্রাসবোর্গের বিপক্ষে পিএসজির ৪-২ গোলে যে দলটি খেলানো হয়েছিল, প্রায় সেই দলই নামাবেন পচেত্তিনো। কিলিয়ান এমবাপ্পে, মাউরো ইকার্দি ও আচরাফ হাকিমি আবারো একাদশে। অ্যাঞ্জেল ডি মারিয়া, মার্কো ভেরাত্তি ও মারকুইনহোসকে ফেরানো হতে পারে। ক্লাবে যোগ দেওয়ার পর প্রথমবার গোলপোস্টের নিচে দাঁড়াতে পারেন ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইজি দোনারুম্মা।

ব্রেস্টের বিপক্ষে টানা তৃতীয় জয়ে পিএসজি তিন পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে উঠতে পারে। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে গত মৌসুমে লিঁলের কাছে শিরোপা হারানো দলটি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION