সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সত্যি বলতে, মনে হয় না আমি বিয়ে করব:শ্রুতি

বিনোদন ডেস্ক

অভিনেত্রী শ্রুতি হাসান। তার আরেক পরিচয় তিনি তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা কমল হাসানের মেয়ে। ভারতের দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও দেখা গেছে শ্রুতিকে।

ব্যক্তিগত নানা কারণে প্রায়ই আলোচনায় আসেন শ্রুতি। বিশেষ করে তার প্রেমের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। ব্রিটিশ অভিনেতা মাইকেল করসেলের সঙ্গে ব্রেকআপের পর এই অভিনেত্রী আবারো প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে গুঞ্জন চাউর হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে প্রশ্ন উত্তর পর্বে হাজির হন শ্রুতি। এই সময় এক ভক্ত তার কাছে বিয়ের পরিকল্পনা জানতে চায়। জবাবে শ্রুতি বলেন, ‘সত্যি বলতে, মনে হয় না আমি বিয়ে করব। এটা ২০২১, বিশ্বে অনেক বড় বড় সমস্যা রয়েছে, সেগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ।’

চলতি বছর শ্রুতি অভিনীত ‘ক্র্যাক’ ও ‘বাকীল সাব’ সিনেমা দু’টি মুক্তি পেয়েছে। প্রভাসের সঙ্গে ‘সালার’ সিনেমায় তাকে দেখা যাবে। সিনেমটি পরিচালনা করছেন ‘কেজিএফ’ সিনেমাখ্যাত প্রশান্ত নীল।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION