বুধবার, ২৪ Jun ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিশ্বে করোনায় সুস্থ হয়েছেন প্রায় ১৮ কোটি

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বে করোনায় সংক্রমিত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ৯৩ লাখ ২০ হাজার ৩৬৪ জন। মৃত্যুবরণ করেছেন ৪৪ লাখ ২৮ হাজার ৪৫ জন।

করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের শনিবার (২১ আগস্ট) সকালের তথ্য অনুযায়ী বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মোট সংক্রমিত হয়েছেন ২১ কোটি ১৫ লাখ ৭২ হাজার ১৬৫ জন।

এর মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ১ কোটি ৭৮ লাখ ২৩ হাজার ৭৫৬ জন। যার ০ দশমিক ৬ শতাংশ রোগীর অবস্থা গুরুতর। স্বাভাবিক রয়েছেন, ১ কোটি ৭৭ লাখ ১৪ হাজার ৪৯৭। যা শতাংশের হিসেবে ৯৯ দশমিক ৪ শতাংশ।

বিশ্বের সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে আমেরিকায়। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৮৩ লাখ ৯৮ হাজার ৫৯৬ জন। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ৪৪ হাজার ২৮১ জন। আর সুস্থ হয়েছেন ৩ কোটি ৪ লাখ ৩৯ হাজার ২৩৯ জন। দেশটিতে এখনও পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৫৬ কোটি ৫০ লাখ ১৬ হাজার ৪৭০টি।

সংক্রমণ বিবেচনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। এশিয়ার এই দেশটিতে এখনও পর্যন্ত ৩ কোটি ২৩ লাখ ৯৩ হাজার ২৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৩ হাজার ৯৯৮ জনের। আর সুস্থ হয়েছেন ৩ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৯৮২ জন।

শনাক্ত তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত হওয়ার পর সেরে উঠেছেন ১ কোটি ৯৪ লাখ ১৩ হাজার ৫৫২ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৩ হাজার ৬৫৮ জনের। সব মিলিয়ে আক্রান্ত হয়েছে ২ কোটি ৫ লাখ ২৮ হাজার ৯৯ জন।ওয়ার্ল্ডোমিটার।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION