সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের নাম ফাঁস!

খেলাধুলা ডেস্ক:

গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) বর্ষসেরা ফুটবলারের দৌড়ে থাকা শেষ তিন জনের নাম জানায় উয়েফা। এবার এই পুরস্কারের জন্য লড়বেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা এবং চেলসির মাঝমাঠের দুই তারকা এনগোলো কান্তে ও জর্জিনহো। শেষ হাসি কার মুখে থাকবে, তা জানা যাবে বৃহস্পতিবার (২৬ আগস্ট) ইস্তানবুলে হতে যাওয়া চ্যাম্পিয়নস লিগ গ্রুপের ড্র অনুষ্ঠানে। এই আনুষ্ঠানিকতার আগের দিনই ইতালিয়ান গণমাধ্যমে ফাঁস হয়ে গেছে বর্ষসেরা ফুটবলারের নাম!

বুধবার (২৫ আগস্ট) ফাঁস হওয়া তথ্য বলছে, কান্তে ও ডি ব্রুইনাকে হারিয়ে চেলসি তারকা জর্জিনহো হতে যাচ্ছেন এবারের ইউরোপীয় বর্ষসেরা খেলোয়াড়। তুত্তোমার্কাটুওয়েব নামের গণমাধ্যমের দাবি, উয়েফার ঘনিষ্ঠ সূত্র তাদের বলেছে, ইতালির ইউরো জয়ী মিডফিল্ডারের হাতে উঠছে এই পুরস্কার। গতবার ডি ব্রুইনা ও ম্যানুয়েল ন্যয়ারকে পেছনে ফেলে বর্ষসেরা হন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি।

ইতালিয়ান গণমাধ্যমটির তথ্য নিয়ে প্রশ্ন থাকলেও জর্জিনহোকে এগিয়ে রাখাই যায়। তার ও কান্তের জুটিতেক ব্লুদের গত মৌসুম ছিল অবিশ্বাস্য। চেলসিকে তারা চ্যাম্পিয়নস লিগ জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ম্যানসিটির বিপক্ষে ফাইনালে দুজনই ছিলেন প্রথম একাদশে। পর্তুগালের পোর্তোয় কাই হাভার্জের প্রথমার্ধের গোল গড়ে দেয় ম্যাচের পার্থক্য। ম্যাচসেরা হন কান্তে।

থমাস টুখেলের দল লিগ টেবিলের চতুর্থ স্থানে থেকে মৌসুম শেষ করে আগামী চ্যাম্পিয়নস লিগ খেলার টিকিটও পেয়ে গেছে। এছাড়া ভিয়ারিয়ালকে হারিয়ে উয়েফা সুপার কাপেও চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। কান্তের চেয়ে একটি জায়গায় এগিয়ে জর্জিনহো। ২৯ বছর বয়সী মিডফিল্ডার ইতালির সঙ্গে ইউরো চ্যাম্পিয়নশিপও জেতেন। সব মিলিয়ে ফেভারিট তিনিই।

অন্যদিকে ডি ব্রুইনা চোট থেকে ফিরে এসে ম্যানসিটিকে প্রিমিয়ার লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিতে টানা দ্বিতীয় মৌসুম পিএফএ’র বর্ষসেরা খেলোয়াড়ও হন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION