সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

অনুশীলন শুরু করে দিলেন মাহমুদউল্লাহরা

খেলাধুলা ডেস্ক:

অনুশীলন শুরু করে দিলেন মাহমুদউল্লাহরা
তিন দিনের কোয়ারেন্টাইন শেষ। শুক্রবার (২৭ আগস্ট) থেকে নিউ জিল্যান্ড সিরিজের অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ দল। আজ সকাল ১০টার কিছু আগে মিরপুর শের-ই-বাংলায় ঘাম ঝরাতে নামেন মাহমুদউল্লাহরা।

সাকিবকে ছাড়াই অনুশীলনে নেমেছে বাংলাদেশ। কোয়ারেন্টাইনের ৭২ ঘণ্টা পূরণ না হওয়ায় অনুশীলনে নামতে পারছেন না বিশ্বসেরা অলরাউন্ডার। ২৮ আগস্ট থেকে সাকিবকে অনুশীলনে দেখা যাবে বলে নিশ্চিত করেছে বিসিবির মিডিয়া বিভাগ। গত ২৪ আগস্ট দিবাগত রাতে ঢাকায় ফেরেন তিনি।

নিউ জিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ২৪ আগস্ট থেকে শুরু হয় কোয়ারেন্টাইন। তিন দিনের কোয়ারেন্টাইন শেষে আজ বিকালে অনুশীলনে নামবে নিউ জিল্যান্ড দলও।

অনুশীলন চলবে ৩১ আগস্ট মঙ্গলবার পর্যন্ত। ৫ টি-টোয়েন্টির এই সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর। বাকি ৪টি খেলা হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। বিকেল ৪টায় সবগুলো খেলা হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

আসন্ন সিরিজকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৯ আগস্ট) ১৯ জনের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব। বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন।

বাংলাদেশ স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাঈম শেখ, কাজী নুরুল হাসান, শামীম হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION