সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মৌসুমী আপার জন্য পারফেক্ট “দেশান্তর”

বিনোদন ডেস্ক:

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আরিফা পারভিন মৌসুমী। ফিল্ম ক্যারিয়ারে দুই যুগ পার করেছেন। উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র। তিনি এবার নন্দিত কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে সিনেমায় যুক্ত হলেন। আশুতোষ সুজনের ‘দেশান্তর’ সিনেমাটি চলতি অর্থ বছরে সরকারি অনুদান পায়। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করবেন মৌসুমী।

সিনেমা প্রসঙ্গে পরিচালক বলেন, ‘দেশান্তর’-এর গল্প মৌসুমী আপার জন্য পারফেক্ট। আমি মনে করি এই গল্পে তাকেই দরকার। যে কারণে তাকেই চূড়ান্ত করেছি। সবকিছু ঠিক থাকলে অক্টোবরে এর দৃশ্যধারণ করা হবে।’

সিনেমা প্রসঙ্গে মৌসুমী বলেন,‘অনুদানের সিনেমায় কাজ করার অভিজ্ঞতা নতুন নয়। এর আগেও কাজ করেছি। এছাড়া আশুতোষ সুজনের বেশ কিছু নাটকেও অভিনয় করেছি। তাছাড়া সিনেমাটির গল্পও দারুণ! আশা করছি, সব কিছু মিলিয়ে ভালো কিছু হবে।’

নন্দিত নায়িকা মৌসুমীর হাতে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। করোনা আর লকডাউনের কারণে সেগুলো থেমে ছিলো। খুব শিগগিরই এসব সিনেমার দৃশ্যধারণ শুরু হবে বলে জানা গেছে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION