সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

পিএসজি জয় পেয়েছে মেসির অভিষেক ম্যাচে

খেলাধুলা ডেস্ক:

অবশেষে অপেক্ষার অবসান। ফ্রেঞ্চ লিগ ওয়ানে প্যারিস সেন্ত জার্মেই’র (পিএসজি) হয়ে রোববার দিবাগত রাতে অভিষেক হলো লিওনেল মেসির। তার অভিষেক ম্যাচে পিএসজি ২-০ গোলে হারিয়েছে রিমসকে।

মেসির অভিষেক ম্যাচের মঞ্চে নায়ক বনে যান কালিয়ান এমবাপে। ম্যাচের ১৬ মিনিটের মাথায় তিনি প্রথম গোলটি করেন। এ সময় ডানদিক থেকে ডি বক্সের মধ্যে ক্রসে বল বাড়িয়ে দেন অ্যাঙ্গেল ডি মারিয়া। সেটাতে লাফিয়ে উঠে হেড নেন এমবাপে। রিমসের গোলরক্ষক প্রেডরাগ রাজকোভিচের চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছু করার ছিল না। প্রথমার্ধে এই একটি গোলই হয়।

বিরতির পর ৫১ মিনিটে গোলরক্ষক কেইলর নাভাসের ভুলে গোল হজম করে বসেছিল পিএসজি। কিন্তু ভিএআর চেকে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

৬৩ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন এমবাপে। তাতে পিএসজি এগিয়ে যায় ২-০ ব্যবধানে। এ সময় ডানদিক থেকে আশরাফ হাকিমি বামদিকে বক্সের মধ্যে ক্রসে বল বাড়িয়ে দেন এমবাপেকে। ধাবমান বলে বাম পা লাগিয়ে কাছের পোস্ট দিয়ে জালে জড়ান তিনি। রিমসের গোলরক্ষক এদিকে আসার অনেক আগেই বল জালে আশ্রয় নেয়।

৬৫ মিনিটে নেইমার দ্য সিলভাকে উঠিয়ে লিওনেল মেসিকে মাঠে নামান কোচ মাউরিসিও পচেত্তিনো। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। জেতার জন্য অবশ্য আর কোনো গোলের প্রয়োজনও হয়নি পিএসজি’র।

এই জয়ে চার ম্যাচ থেকে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে গেল মৌসুমের রানার্স-আপরা।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION