সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

এখনো ঐশীর ঘোরেই বসবাস করছেন নোভা

বিনোদন ডেস্ক:

অনিমেষ আইচের নাটক ‘প্রেম ও ঘামের গল্প’তে অভিনয়ের মধ্য দিয়ে অভিষিক্ত হয়েছিলেন ছোটপর্দার অভিনেত্রী নোভা। এরপর টানা কয়েক বছর অভিনয় করে বাংলা নাটকের পরিচিত মুখ হয়ে উঠেন।

মাঝখানে বিরতি থাকলেও ১৫ বছরের অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো তিনি পা রাখলেন সিনেমায়। রনি ভৌমিকের পরিচালনায় সিনেমাটির নাম ‘মৃধা ভার্সেস মৃধা’। সিনেমায় ঐশী নামের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

শুটিং সম্পন্ন হয়ে গেলেও নোভা জানালেন, এখনও তিনি ঐশীর ঘোরেই বসবাস করছেন!

নোভা জানান, এই চলচ্চিত্রটিতে তার অভিনয়ের কথা ছিল না। বরং ক্যামেরার পেছনে এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করার কথা ছিল। কিন্তু শেষ সময়ে ডিরেক্টোরিয়াল টিমের অনুরোধে অডিশনে অংশ নেন এবং সবাই তাকে ‘মৃধা ভার্সেস মৃধা’ চরিত্রে অভিনয়ের প্রস্তাব করেন। স্ক্রিপ্ট পড়ে চরিত্রটির গভীরতা অনুধাবণ করে বিনা বাক্যে রাজিও হয়ে যান নোভা।

চরিত্রের প্রস্তুতির জন্য সময় কম পেলেও, ঐশী চরিত্রে অভিনয় করে তৃপ্ত এই অভিনেত্রী।

তিনি জানান, ছবিতে কেন্দ্রীয় চরিত্রে সিয়াম আহমেদকে দেখা যাবে। তার সঙ্গে আরও থাকবেন তারিক আনাম খান, নিমা রহমান, সানজীদা প্রীতি সহ একঝাঁক প্রিয়মুখ।

নোভা ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে। এরপর তিনি দীর্ঘদিন নিয়মিতই কাজ করেছেন টিভিসি ও নাটক-টেলিছবিতে।

বিভিন্ন টিভি অনুষ্ঠানে উপস্থাপনাও করেছেন। একটি বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও আছে তার। এবার তিনি অপেক্ষায় আছেন নতুন এক অভিজ্ঞতার।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION