মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

পরিবেশ দূষণ করছে রোহিঙ্গারা-পররাষ্ট্রমন্ত্রী

ভয়েস নিউজ ডেস্ক:

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের কক্সবাজার অঞ্চলে অতিমাত্রায় পরিবেশ দূষণ হচ্ছে। এই নিপীড়িত জনগোষ্ঠীকে নিজ দেশে ফেরত পাঠানোর জন্য যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন তিনি।বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) লন্ডনের বিখ্যাত চ্যাথাম হাউসে এক সংলাপে তিনি একথা বলেন।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) লন্ডনে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে বাংলাদেশের নিজস্ব উদ্যোগে গঠিত ৪৫ কোটি ডলারের জলবায়ু তহবিলসহ অন্যান্য বিভিন্ন উদ্যোগের বিষয়ে অবহিত করেন মন্ত্রী।

সংলাপে চ্যাথাম হাউসের চেয়ারম্যান বার্নিস লি, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহামেদ নাশিদ, রাষ্ট্রদূত সাইদা মোনা তাসনিমসহ অন্যরা উপস্থিতি ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION