সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

আবারো রেকর্ডের সামনে সাকিব আল হাসান

খেলধুলা ডেস্ক:

আবারো রেকর্ডের সামনে সাকিব আল হাসান। বিগত কয়েক বছর ধরেই রেকর্ড ভাঙা-গড়াকে রীতিমতো অভ্যাসে পরিণত করছেন তিনি। সেই ধারাবাহিকতায় বিশ্বসেরা অলরাউন্ডারের কাছে অনন্য দুই ইতিহাসের হাতছানি।

লাল সবুজের জার্সিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আর মাত্র ২টি উইকেট শিকার করলেই অনবদ্য দুই মাইলফলকে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখবেন সাকিব আল হাসান। বিগত সিরিজের মতো বল হাতে দারুণ ছন্দ ধরে রেখে নিউজিল্যান্ড সিরিজেই আরও দুটি দুর্দান্ত অর্জনের পালক যুক্ত হতে চলেছে সাকিবের মুকুটে।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে উইকেট শিকারের সেঞ্চুরি পূর্ণ করেন সুপার-৭৫। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দুই ম্যাচে ৪ উইকেট পাওয়া মি. অলরাউন্ডারের এই ফরম্যাটে এখন পর্যন্ত উইকেট সংখ্যা ১০৬টি।

আর মাত্র ২টি উইকেট শিকার করলেই শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাকে ছাপিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারি হবেন বাংলাদেশের সাকিব আল হাসান। একইসঙ্গে ২ উইকেট পেলে আন্তজার্তিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ৬০০ উইকেট শিকারের কীর্তিও গড়বেন টাইগার অলরাউন্ডার। যার মধ্য দিয়ে পৃথিবীর একমাত্র ক্রিকেটার হিসেবে ১২ হাজার রান এবং ৬০০ উইকেট নেয়ার অনন্য ইতিহাস গড়বেন ‘সুপার’সাকিব।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION