সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

মারা গেছেন আম্পায়ার নাদির শাহ

খেলাধুলা ডেস্ক:

নাকে অক্সিজেনের নল। হাসপাতালের বিছানায় আধশোয়া। কিন্তু হাসিটা ঠিকই অমলিন। শরীর শুকিয়ে গেছে অনেক। চিরপরিচিত সেই হাসি নিয়ে নাদির শাহ বলছিলেন-‘ডাক্তার বলছে, ঠিক হয়ে যাবো। কদিনের মধ্যে বাসায় ফিরবো। নাদির শাহ সপ্তাহখানেকের মধ্যে বাসায় ফিরছেন ঠিকই কিন্তু কফিনে শুয়ে। মারা গেছেন বাংলাদেশ ক্রিকেটের বর্ণময় চরিত্রের আম্পায়ার নাদির শাহ (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন নাদির শাহ। শারীরিক এই সঙ্কট নিয়েও হাসতেন। বলতেন, আমি ক্রিকেট মাঠে আবার আম্পায়ারিংয়ে ফিরবো। এখনো অনেক ক্রিকেট বাকি আছে। কিন্তু ফিরলেন কই নাদির শাহ? শুক্রবার ভোরে চলে গেলেন অনন্ত যাত্রায়। ৫৭ বছর বয়সী নাদির শাহ সেপ্টেম্বরের শুরুতে শারীরিক দুর্বলতা নিয়ে রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি হন। দিন কয়েক আগে শারীরিক অবস্থায় আরো সঙ্কটাপন্ন হলো তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই শুক্রবার ভোরে (১০ সেপ্টেম্বরে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বাংলাদেশের ক্রিকেটে সত্যিকার অর্থেই বর্ণময় ছিলেন নাদির শাহ। ক্রিকেটার এবং আম্পায়ার দুই ভুমিকায় রেখে গেছেন অনেক গল্পের উপ্যাখান। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আর্ন্তজাতিক আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন। আইসিসি’র আর্ন্তজাতিক প্যানেলের আম্পায়ার ছিলেন নাদির শাহ।

নাদির শাহ জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর শাহ বাদশার ছোট ভাই। শুক্রবার বাদ জুমা ধানমন্ডির ৭ নং রোড মসজিদে তার নামাজে জানাজা হবে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION