সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

আগস্টে আইসিসির মাস সেরা ক্রিকেটার রুট-রিচার্ডসন

খেলাধুলা ডেস্ক:

আইসিসির মাস সেরা ক্রিকেটার রুট-রিচার্ডসন
আগস্ট মাসে সেরা পুরুষ ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন জো রুট। আর সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আয়ারল্যান্ডের ইমার রিচার্ডসন।

সোমবার (১৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গত আগস্টে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেন রুট। যেখানে তিন টেস্টে তার সংগ্রহ ছিল ৫০৭ রান। এই সময়ে তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনবার। পুরো সিরিজেই তিনি ব্যাট হাতে ছিলেন উজ্জ্বল।

তবে বিশেষভাবে উল্লেখ্যযোগ্য লডর্সে তার ১৮০ রানের অপরাজিত ইনিংসটি। এমন পারফর্ম্যান্সের পর টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।

এর আগে পুরুষ ক্রিকেটারদের ক্যাটাগরিতে ইংল্যান্ড অধিনায়কের পাশপাশি সেরা তিনে আরও মনোনয়ন পেয়েছিলেন ভারতের জাসপ্রিত বুমরাহ, আর পাকিস্তানের শাহিন আফ্রিদি। নিয়ম অনুয়ায়ী আইসিসি মনোনীত তিন জন থেকে দর্শকদের ভোটে একজনকে সেরা খেলোয়ার নির্বাচিত করা হয়।

নারীদের ক্যাটাগরিতে রিচার্ডসনের পাশাপাশি আগস্ট মাসের সেরা তিনে জা‍য়গা পেয়েছিলেন তারই সতীর্থ গেবি লুইস এবং থাইল্যান্ডের নাটয়া বুচথাম। নারীদের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাই পর্বের খেলায় আয়ারল্যান্ডের হয়ে ব্যাটে-বলে পারফর্ম করেছেন এই অলরাউন্ডার।

দুই ক্যাটাগরিতে (নারী ও পুরুষ) মনোনীতরা শর্টলিস্টেড হন এক মাসে অন ফিল্ডে তাদের পারফরম্যান্স ও মাসে তাদের অর্জন দিয়ে। মনোনীতরা আইসিসির স্বাধীন ভোটিং অ্যাকাডেমি ও বিশ্বজুড়ে সমর্থকদের ভোট পান। সর্বোচ্চ ভোট পাওয়া ক্রিকেটার হন আইসিসি ক্রিকেটার অব দ্য মান্থ। ভোটিং অ্যাকাডেমি তাদের ভোট দেন ই-মেইলের মাধ্যমে, ভোটের ৯০ শতাংশ নির্ধারিত হয় তাদের ভোটের মাধ্যমে। বাকি ১০ শতাংশ থাকে সমর্থকদের আওতায়। আইসিসি প্রতি মাসের দ্বিতীয় সোমবার বিজয়ীদের নাম ঘোষণা করে তাদের ডিজিটাল চ্যানেলে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION