মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

ভাসানচরে ৬ রোহিঙ্গা দালাল গ্রেপ্তার

নোয়াখালীর ভাসানচর

ভয়েস নিউজ ডেস্ক:

ভাসানচরে রোহিঙ্গাদের পালাতে সহায়তাকারী দালাল সন্দেহে ছয়জনকে গ্রেফতার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাদেরকে ভাসানচর থানায় হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

তিনি জানান, সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টা থেকে আড়াইটা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করে এপিবিএনের সিভিল টিম।

আটক দালালরা হলেন, ১০ নম্বর ক্লাস্টারের এফ-১০ কক্ষের আবু সাইদের ছেলে মো. সাবের (২১), একই ক্লাস্টারে ডি ১১-১২ কক্ষের হাবিবুল্লাহর ছেলে আবদুল গফফার (৩২), ২৪ নম্বর ক্লাস্টারের এইচ-৫ কক্ষের ইয়াসিনের ছেলে জুবায়ের (২০), একই ক্লাস্টারের সি-৬ কক্ষের মোহাম্মদ সিদ্দিকের ছেলে রফিক (১৮), এইচ-১১ কক্ষের জাকারিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (১৯) ও সাত নম্বর ক্লাস্টারের এফ-১৩ কক্ষের দিল মোহাম্মদের ছেলে আবুল হোসেন (২৬)।

ভাসানচর থানা সূত্র জানায়, আটকরাসহ ২১ জনের বিরুদ্ধে এপিবিএনের উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম বাদি হয়ে বিদেশি নাগরিক সম্পর্কিত আইন ১৯৪৬ এর ১৪ ধারায় মামলা (নম্বর-৪) করেছেন। মামলায় আরও ২২-২৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আটককৃতরা টাকার বিনিময়ে রোহিঙ্গাদেরকে পলাতে সহায়তা করতো। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION