মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পালিয়ে যাওয়া ১৪ রোহিঙ্গা নেপালে আটক

রোহিঙ্গা,ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ১৪ রোহিঙ্গা নেপালে আটক হয়েছে। স্থলপথে তারা নেপালের রাজধানী কাঠমান্ডুতে গিয়েছিল বলে দেশটির পুলিশ জানিয়েছে।

আটককৃত রোহিঙ্গাদের ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বুধবার জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম খবরহাব।

কাঠমান্ডু মেট্রোপলিটন পুলিশ রেঞ্জের প্রধান এসএসপি অশোক সিং জানিয়েছেন, কয়েক দিন আগে রোহিঙ্গারা কাঠমান্ডু এসেছিলেন। তাদের আটকের পর পুলিশ হেফাজতে নেওয়া হয়। সোমবার তাদেরকে ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

তিনি বলেন, ‘কিছু নতুন রোহিঙ্গা এসেছে। আমাদের কাছে আগের তথ্য ছিল। আমরা তাদেরকে ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করেছি।’

কীভাবে এই রোহিঙ্গারা নেপালে প্রবেশ করেছে জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক নারায়ন প্রসাদ ভাট্টারিয়া।

তিনি বলেন, ‘তাদের আসার ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত চলমান থাকায় এই মুহূর্তে বেশি কিছু বলা যাচ্ছে না। তারা বৈধভাবে নাকি অবৈধভাবে এসেছে তা এই মুহূর্তে আমরা বলতে পারছি না।’

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION