সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

জয়বর্ধনে বিশ্বকাপে শ্রীলংকার পরামর্শক হিসেবে কাজ করবেন

খেলাধুলা ডেস্ক:

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহেলা জয়াবর্ধনেকে দলের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কা ক্রিকেট বিষয়টি নিশ্চিত করেছে।

প্রথম পর্বের বাধা টপকে শ্রীলঙ্কাকে বিশ্বকাপের মূল পর্বে খেলতে হবে। সাবেক অধিনায়ক জয়াবর্ধনকে প্রথম পর্বের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। জয়াবর্ধনে বর্তমানে আইপিএলের দল মুম্বাইয়ের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের শেষ হবার পরপরই জয়াবর্ধনে শ্রীলঙ্কা দলের সঙ্গে যোগ দেবেন।

আপাতত ১৬ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত তাকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। প্রথম পর্বে শ্রীলঙ্কার প্রতিপক্ষ নামিবিয়া, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস। জাতীয় দলের পর জয়াবর্ধনে অনূর্ধ্ব-১৯ দল নিয়ে কাজ করবেন। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজে যুব দলের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। যুব দলের পরামর্শক ও মেন্টরের দায়িত্ব পেয়েছেন তিনি।

শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী আশলে ডি সিলভা জয়াবর্ধনেকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে মাহেলাকে স্বাগত জানাচ্ছি। শ্রীলঙ্কা ক্রিকেট এবং অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে পযার্য়ক্রমে কাজ করবেন তিনি। খেলোয়াড়ি জীবন থেকে ক্রিকেটে তিনি জ্ঞান সমৃদ্ধ করেছে। শুরুতে খেলোয়াড়, এরপর অধিনায়ক এবং বিভিন্ন দলের কোচ হিসেবে কাজ করছেন।’

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION