মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চুলে ভুল কাট: দুইকোটি রুপি জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক:

নারী মডেলের চুল ভুলভাবে কাটায় ভারতের একটি সেলুনকে দুই কোটি রুপি (২ লাখ ৭১ হাজার মার্কিন ডলার) জরিমানা করেছেন দেশটির ভোক্তা আদালত।

আশনা রায় নামের ওই মডেল ২০১৮ সালে দিল্লির এক শীর্ষ হোটেলের সেলুনে গিয়ে সেখানকার হেয়ারড্রেসারকে চার ইঞ্চি পরিমাণ চুল ছেঁটে দিতে বললে হেয়ারড্রেসার তার চুল কেটে মাত্র চার ইঞ্চি অবশিষ্ট রাখেন।

ঘটনার পর এ বিষয়ে সেলুনে অভিযোগ করলে বিশেষ হেয়ার ট্রিটমেন্টের প্রস্তাব দেয়া হয় বলে জানান ওই নারী। কিন্তু সেখানেও তার সাথে প্রতারণা করা হয় এবং ট্রিটমেন্টটি নেয়ার পর তার চুলের আরও ক্ষতি হয় বলেও অভিযোগ করেন তিনি।

পরে দেশটির ভোক্তা আদালত ন্যাশনাল কনজ্যুমার ডিসপুটস রেড্রেসেল কমিশনে (এনসিডিআরসি) অভিযোগ করলে দীর্ঘ দুই বছর পর দেয়া রায়ে সেলুনকে এই বিশাল অর্থদণ্ড দেয়।

আট সপ্তাহের মধ্যে এ ক্ষতিপূরণ শোধ করার আদেশ দেয়া হয়েছে।

রায়ে বলা হয়, লম্বা চুল থাকার কারণে আশনা চুলের পণ্যের বিভিন্ন ফার্মে কাজের সুযোগ পেতেন। তাই চুল কেটে ফেলায় তিনি ‘গুরুতর মানসিক আঘাত পান ও ট্রমায় পড়ে যান ’।

রায়ে বলা হয়, আশনা ওই ঘটনায় ‘প্রত্যাশিত কাজ হারিয়ে ফেলেন এবং বিশাল ক্ষতির মুখোমুখি হন। ফলে তার জীবনধারা পুরোপুরি বদলে যায় এবং শীর্ষ মডেল হওয়ার স্বপ্ন ভেঙে যায়।’

সেলুনটি চাইলে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে। তবে রায়ের বিষয়ে এখনও কোনও মন্তব্য করে নি তারা। বিবিসি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION