মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের সভাপতি দেবেশ বড়ুয়ার মা গীতা বড়ুয়া মৃত্যু

প্রেস বিজ্ঞপ্তি:
এটিএন বাংলা ও এটিএন নিউজের ফ্রান্স প্রতিনিধি এবং ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের সভাপতি দেবেশ বড়ুয়ার মা গীতা বড়ুয়া মৃত্যুবরণ করেছেন। রোববার বিকাল সাড়ে ৪টায় কক্সবাজারের একটি বেসরকারী হাসপাতালে বার্ধক্যজনিত কারনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি ৪ পুত্র, ৩ কন্যা ও নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী- শুভানুধ্যায়ী রেখে যান।
প্রয়াতের কণিষ্ট সন্তান ব্যবসায়ী সবুজ বড়ুয়া জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ২টায় রামু মৈত্রী বিহারে অনিত্য সভার আয়োজন করা হয়েছে। পরে তাঁকে জাদিপাড়া কেন্দ্রীয় বৌদ্ধ মহাশ্মশানে সমাহিত করা হবে। প্রয়াত সমাজসেবি গীতা বড়ুয়া কক্সবাজারের রামুর পূর্বমেরংলোয়া গ্রামের প্রয়াত কেশরী মোহন বড়ুয়ার সহধর্মিণী।
এদিকে, তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া৷ তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION